advertisement

Business Idea: এ যেন এক টুকরো ফুলের উপত্যকা, ফুল চাষেই হচ্ছে মোটা আয়, স্বনির্ভরতার পথ দেখাচ্ছেন অসীম মণ্ডল

Last Updated:

Business Idea: ফুল চাষ করেও স্বনির্ভর হওয়া যায়। ইচ্ছা থাকলে নিজের স্বপ্ন পূরণ করা সম্ভব। অশোকনগরের বুকে গড়ে ওঠা এই ফুলের উপত্যকা তাই শুধু সৌন্দর্যের নয়, স্বনির্ভরতারও এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে।

+
ফুলের

ফুলের উপত্যকা

উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: এ যেন এক ফুলের উপত্যকা! ফুল ভালবাসা থেকেই স্বপ্ন। আর সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে প্রশিক্ষণ নিয়ে শুরু করেছিলেন পথচলা। আজ তাঁরই হাত ধরে অশোকনগরের বুকে গড়ে উঠেছে ছোট্ট একটি ফুলের উপত্যকা। মেদিনীপুরের খিরাইতে না গিয়েও এখন রঙিন ফুলের সৌন্দর্য উপভোগ করতে এখানে ভিড় জমাচ্ছেন বহু মানুষ। সৌজন্যে অসীম মণ্ডল।
অশোকনগর থেকে মাত্র ৮ কিলোমিটার দূরে হরিণঘাটা দীঘলগ্রামে প্রায় ৫০০ বিঘা জমির উপর গড়ে উঠেছে এই বিশাল ফুলের বাগিচা। বিঘার পর বিঘা জমি জুড়ে ফুটে রয়েছে নানা রঙের গোলাপ। পাশাপাশি রয়েছে সূর্যমুখী, ডালিয়া, চন্দ্রমল্লিকা, জারবেরা, অর্কিড-সহ বিভিন্ন প্রজাতির ও বিভিন্ন রঙের ফুল। প্রাকৃতিক সৌন্দর্যের টানে প্রতিদিনই বিভিন্ন প্রান্ত থেকে আসছেন দর্শনার্থীরা।
advertisement
আরও পড়ুন- ৫০০ বছর পর হোলিতে বছরের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ…! ৩ রাশির জীবন নরক, চরম দুঃখ-কষ্ট, পদে পদে ভয়ঙ্কর বিপদ
জানা গিয়েছে, আধুনিক পলি হাউজ পদ্ধতিতে বর্তমানে এখানে ব্যাঙ্গালোর গোলাপ চাষ করা হচ্ছে। পাশাপাশি প্রায় চার বছর ধরে বিশেষ প্রযুক্তিতে জারবেরা চাষও চলছে। গাছ রোপণের পর প্রায় ৪৫ থেকে ৫০ দিনের মধ্যেই ফুল পাওয়া যায় বলে জানান অসীম মণ্ডল। এছাড়াও কয়েক বিঘা জমিতে ছাউনি দিয়ে অর্কিড চাষ করা হচ্ছে। এই বিশাল ফুলের বাগিচার পরিচর্যার দায়িত্বে রয়েছেন প্রায় ৪৫ থেকে ৫০ জন কর্মী।
advertisement
advertisement
আরও পড়ুন-‘দেহব্যবসা’ করাটাই কাল হল…! ৩৪-এ অকালে মৃত্যু বলি সুন্দরীর, শ্মশানে নিয়ে যাওয়ারও ছিল না কেউ, বলুন তো কে এই নায়িকা?
এখান থেকে তোলা ফুল ঠাকুরনগর বাজার, কলকাতার বিভিন্ন ফুলের বাজারের পাশাপাশি হাবড়া ও অশোকনগরের ফুল ব্যবসায়ীদের কাছে সরবরাহ করা হয়। অসীম মণ্ডল জানান, মূলত জৈব সার ব্যবহার করেই এই ফুল চাষ করা হয়। বর্তমানে সারা বছরই এখানে গোলাপের চাষ চলছে। তাঁর কথায়, ফুল চাষ করেও স্বনির্ভর হওয়া যায়। ইচ্ছা থাকলে নিজের স্বপ্ন পূরণ করা সম্ভব। অশোকনগরের বুকে গড়ে ওঠা এই ফুলের উপত্যকা তাই শুধু সৌন্দর্যের নয়, স্বনির্ভরতারও এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Business Idea: এ যেন এক টুকরো ফুলের উপত্যকা, ফুল চাষেই হচ্ছে মোটা আয়, স্বনির্ভরতার পথ দেখাচ্ছেন অসীম মণ্ডল
Next Article
advertisement
Firhad Hakim vs Agnimitra Paul: 'সংখ্যালঘুরাও স্বাধীনতা আন্দোলনে প্রাণ দিয়েছে!' অগ্নিমিত্রাকে জবাব ফিরহাদের, বিধানসভায় তুলকালাম
'সংখ্যালঘুরাও স্বাধীনতা আন্দোলনে প্রাণ দিয়েছে!' বিধানসভায় অগ্নিমিত্রাকে জবাব ফিরহাদের
  • অগ্নিমিত্রা পালের বক্তব্যকে ঘিরে উত্তপ্ত রাজ্য বিধানসভা৷

  • সংখ্যালঘুদের ক্রিমিনাল বানাচ্ছে রাজ্য সরকার, মন্তব্য বিজেপি বিধায়কের৷

  • স্বাধীনতা আন্দোলনে প্রাণ দিয়েছে সংখ্যালঘুরাও, জবাব দিলেন ফিরহাদ হাকিম৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement