advertisement

করোনা সঙ্কটের মধ্যে এবার কর্মীদের বেতন কাটতে চলেছে এই ব্যাঙ্ক

Last Updated:

আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে দেশের অর্থনীতির যা অবস্থা সেই দিকে নজর রেখেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে ৷

#নয়াদিল্লি: করোনার জেরে দেশজুড়ে প্রায় দু’মাস ধরে লকডাউন চলছে ৷ এর জেরে অর্থনীতির উপর ব্যাপক প্রভাব পড়েছে ৷ এবং সেটাই এবার দেখতে পাওয়া যাচ্ছে ৷ কোটাক মহিন্দ্রার পর এবার বেসরকারি ব্যাঙ্ক IDFC First Bank তাদের কর্মচারীদের বেতন কাটতে চলেছে ৷
আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে দেশের অর্থনীতির যা অবস্থা সেই দিকে নজর রেখেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে ৷ ২০২০-২১ আর্থিক বছরের জন্য ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর তার বেতনের ৩০ শতাংশ কাটার প্রস্তাব দিয়েছেন ৷ এর আগে কোটাক মহিন্দ্রা ব্যাঙ্কের তরফে জানানো হয়েছিল যে তাদের শীর্ষ আধিকারিকরা ২০২০-২১ আর্থিক বছরের জন্য ১৫ শতাংশ বেতন কাটার নিজে থেকেই প্রস্তাব দিয়েছিলেন ৷ কোটাক মহিন্দ্রার সিইও অবশ্য সারা বছর কোনও বেতন নেবেন না বলে ঘোষণা করেছেন ৷ তিনি কেবল ১ টাকা বেতন নেবেন বলে জানিয়েছেন ৷
advertisement
কোটাক মহিন্দ্রা ব্যাঙ্কের তরফে বেতন কাটার বিষয়ে জানানো হয় যে এখন সকলে এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে যেখানে সবাইকে নিজেদের জীবনে ও জীবনযাপনে কিছু পরিবর্তন আনতে হবে ৷ এরপরই কোটাক মহিন্দ্রা ব্যাঙ্কের সেই সমস্ত কর্মীদের বেতন ১০ শতাংশ কাটার ঘোষণা করা হয় যাদের বার্ষিক আয় ২৫ লক্ষের বেশি ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
করোনা সঙ্কটের মধ্যে এবার কর্মীদের বেতন কাটতে চলেছে এই ব্যাঙ্ক
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement