advertisement

Bank Interest Rate: সুদের হার বদলাল এই সরকারি ব্যাঙ্ক, কম টাকার উপর কম, বেশি টাকার উপর মিলবে বেশি সুদ

Last Updated:

Bank Interest Rate: ১ হাজার কোটি টাকার বেশি জমা করলে পেয়ে যাবেন ৩.৫৫ শতাংশ সুদ, যা আগে ২.৯০ শতাংশ ছিল ৷

#নয়াদিল্লি: আপনার ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় অ্যাকাউন্ট রয়েছে ? তাহলে আপনার জন্য রয়েছে খারাপ খবর ৷ জানা গিয়েছে, ব্যাঙ্ক তাদের সেভিংস অ্যাকাউন্টে সুদের হার কমিয়ে দিয়েছে ৷ প্রথমে ব্যাঙ্ক ৫০ লক্ষ পর্যন্ত জমা টাকায় ২.৯০ শতাংশ সুদ দিচ্ছিল ৷ এখন তা কমিয়ে ২.৭৫ শতাংশ করে দেওয়া হয়েছে ৷ নতুন রেট ১ জুন ২০২২ থেকে লাগু করা হবে ৷
অন্যদিকে, ব্যাঙ্ক বেশি টাকা জমা করলে বেশি সুদ দেওয়া ঘোষণা করেছে ৷ ১০০ কোটি টাকা থেকে ৫০০ কোটি পর্যন্ত জমা টাকায় ব্যাঙ্ক এবার ৩.১০ শতাংশ সুদ দেবে ৷ এর আগে যা ছিল ২.৯০ শতাংশ ৷ ৫০০ কোটি থেকে ১ হাজার কোটি টাকা পর্যন্ত সেভিংস অ্যাকাউন্টে এবার ২.৯০ শতাংশের বদলে মিলবে ৩.৪০ শতাংশ বার্ষিক সুদ ৷
advertisement
advertisement
৩ থেকে ৫.৫ শতাংশ পর্যন্ত সুদ -
১ হাজার কোটি টাকার বেশি জমা করলে পেয়ে যাবেন ৩.৫৫ শতাংশ সুদ, যা আগে ২.৯০ শতাংশ ছিল ৷ ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৩ শতাংশ থেকে ৫.৫০ শতাংশ পর্যন্ত সুদ দেবে ৷
advertisement
রিভাইজ করা হবে MCLR
সম্প্রতি ব্যাঙ্কের তরফে MCLR রিভাইজ করা হয়েছে ৷ MCLR অর্থাৎ মার্জিনাল কস্ট অফ ফান্ডস বেসড লেন্ডিং রেট ৷ ইংরেজি সংবাদপত্রে প্রকাশিত খবর অনুযায়ী, MCLR ১১ মে ২০২২ থেকে প্রভাবিত হবে ৷ ওভারনাইট MCLR রেট ৬.৬০ শতাংশ ৷ ১ মাসের MCLR রেট ৭.১৫ শতাংশ, ৩ মাসের জন্য MCLR রেট ৭ শতাংশ, ৬ মাসের জন্য MCLR রেট ৭.১৫ শতাংশ, ১ বছরের জন্য MCLR রেট ৭.৩৫ শতাংশ রেট, ২ বছরের জন্য ৭.৪০ শতাংশ, ৩ বছরের জন্য ৭.৪০ শতাংশ ৷ এই রেট ২০২২ থেকে লাগু করা হবে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Bank Interest Rate: সুদের হার বদলাল এই সরকারি ব্যাঙ্ক, কম টাকার উপর কম, বেশি টাকার উপর মিলবে বেশি সুদ
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement