advertisement

এখানে FD করালে পেয়ে যাবেন ৭ শতাংশ সুদ, SBI ও HDFC ব্যাঙ্ক থেকে মিলবে বেশি লাভ

Last Updated:

কোন ব্যাঙ্ক কত সুদ দিচ্ছে ? দেখে নিন একনজরে

#নয়াদিল্লি: ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে এরকম তিনটি ব্যাঙ্ক রয়েছে যেখানে SBI, HDFC Bank ও ICICI Bank-এর বেশি লাভ পাওয়া যায় ৷ এই ব্যাঙ্ক গ্রাহকদের ৭ শতাংশ পর্যন্ত সুদ দেওয়া হয়ে থাকে ৷ ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) করার আগে এটা তুলনা করে নেওয়া অত্যন্ত জরুরি যে কোন ব্যাঙ্ক বেশি সুদ দিচ্ছে ৷
১. সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক এফডি রেট (Suryoday Small Finance Bank FD rates )
সূর্যোদয় স্মল ফাইন্যান্স তাদের গ্রাহকদের ৭ থেকে ১০ বছরের জন্য এফডি করার সুবিধা দিয়ে থাকে ৷ এখানে গ্রাহকদের ৩.২৫ থেকে ৬.৭৫ শতাংশ পর্যন্ত সুদ দেওয়া হয় ৷
advertisement
২. নর্থ ইস্ট স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক এফডি (North East Small Finance Bank FD rates)
নর্থ ইস্ট স্মল ফাইন্যান্স ব্যাঙ্কের ওয়েবসাইট অনুযায়ী, এই ব্যাঙ্ক গ্রাহকদের ৭দিন থেকে ১০ বছরের এফডি করার সুবিধা দেওয়া হয় ৷ এখানে ৩ থেকে ৭ শতাংশ পর্যন্ত সুদ দেওয়া হয় ৷
advertisement
৩. জন স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক এফডি (Jana Small Finance Bank FD rates)
এছাড়া জন স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক গ্রাহকদের ২.৫ থেকে ৬.৭৫ শতাংশ পর্যন্ত সুদ দেওয়া হয়ে থাকে ৷ অন্যদিকে, উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক ৩ থেকে ৬.৭৫ শতাংশ সুদ দেওয়া হচ্ছে ৷
অন্যদিকে, SBI, HDFC ও ICICI Bank কত শতাংশ সুদ দিচ্ছে ?
advertisement
SBI (SBI FD rates)- স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের গ্রাহকদের ৭ দিন থেকে ১০ বছরের জন্য এফডি করার সুবিধা দেওয়া হয়ে থাকে ৷ এখানে গ্রাহকদের ২.৯ শতাংশ থেকে ৫.৪ শতাংশ পর্যন্ত সুদ দিয়ে থাকে ৷
HDFC Bank- HDFC ব্যাঙ্ক গ্রাহকদের ফিক্সড ডিপোজিটে ২.৫০ থেকে ৫.৫০ শতাংশ পর্যন্ত সুদ দেওয়া হয়ে থাকে ৷
advertisement
ICICI Bank- ICICI Bank ৭ দিন থেকে ১০ বছরের এফডি থেকে ২.৫ থেকে ৫.৫০ শতাংশ পর্যন্ত সুদ দেওয়া হয় ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
এখানে FD করালে পেয়ে যাবেন ৭ শতাংশ সুদ, SBI ও HDFC ব্যাঙ্ক থেকে মিলবে বেশি লাভ
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement