advertisement

ফের কমে গেল ২৬টি জনপ্রিয় চ্যানেলের দাম, আরও স্বস্তিতে গ্রাহকরা

Last Updated:

তবে এই অফার শেষ হয়ে গেলে পুরনো ট্যারিফেই ফিরে যেতে হবে গ্রাহকদের ৷

#কলকাতা: কিছুদিন আগেই দাম কমেছিল লোকাল কেবল চ্যানেলের দাম ৷ এবার আরও এক ধাপ এগিয়ে দাম কমলো টাটা স্কাইয়েরও ৷ DTH অপারেটরদের মধ্যে টাটা স্কাই, ডিশ টিভি এবং এয়ারটেল ডিজিট্যাল টিভি বেশ জনপ্রিয় ৷ তার মধ্যেও সব থেকে বেশি জনপ্রিয় টাটা স্কাই ৷ তাদের গ্রাহকর সংখ্যাও অন্যদের তুলনায় অনেক বেশি ৷
মাস খানেক আগে টাটা স্কাই একবার দাম কমিয়েছিল ৷ তখন অন্যান্য কেবল অপারেটররাও কিছু চ্যানেলের দাম কমিয়ে ১২ টাকা পর্যন্ত করেছিল ৷ গ্রাহকদের সুবিধার্থে তারা আবারও একবার চ্যানেলের দাম কমানোর পদক্ষেপে নিল। মোট ২৬টি চ্যানেলের দাম কমালো তারা ৷ এগুলি হল জি টিভি, জি মারাঠি, জি বাংলা, জি সার্থক, জি কান্নাডা, জি তামিল ও জি তেলেগু, এশিয়ানেট, এশিয়ানেট মুভিজ, ন্যাশনাল জিওগ্রাফিক, নাট জিও ওয়ার্ল্ড, হাঙ্গামা টিভি, এসইটি, সনি এসএবি, কালারস, কালারস কান্নাদা ও সোনি ম্যাক্স, স্টার মা, স্টার জলশা, স্টার প্লাস, স্টার স্পোর্টস ২, স্টার স্পোর্টস ৩, স্টার বিজয়, বিজয় সুপার, স্টার স্পোর্টস ১ বাংলা ও স্টার স্পোর্টস ফার্স্ট।
advertisement
দাম কমানোয় নতুন ট্যারিফে আগে গ্রাহকদের যে চ্যানেলের জন্য ট্যাক্স সহ ২২.৪২ টাকা দিতে হত এবার থেকে দিতে হবে ১৪.১৬ টাকা ৷ তবে এই অফার শেষ হয়ে গেলে পুরনো ট্যারিফেই ফিরে যেতে হবে গ্রাহকদের ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
ফের কমে গেল ২৬টি জনপ্রিয় চ্যানেলের দাম, আরও স্বস্তিতে গ্রাহকরা
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement