advertisement

৪৪ কোটি গ্রাহকদের জন্য বিশেষ মেসেজ জারি করল স্টেট ব্যাঙ্ক! এখুনি দেখে নিন....

Last Updated:

স্টেট ব্যাঙ্কের ডেবিট কার্ড ব্লক করার ৪টি উপায় রয়েছে -

#নয়াদিল্লি: স্টেট ব্যাঙ্কের ডেবিট কার্ড হারিয়ে গেলে বা চুরি হয়ে গিয়ে থাকলে সেটা শীঘ্রই ব্লক করতে হবে ৷ অনেক সময় কার্ড আপনার কাছে থাকলেও সেটা থেকে লেনদেন হয়ে যায় ৷ সে ক্ষেত্রে সেই মুহূর্তেই কার্ড ব্লক করা অত্যন্ত জরুরি ৷ সম্প্রতি স্টেট ব্যাঙ্কের তরফে একটি ভিডিও মেসেজ শেয়ার করা হয়েছে ট্যুইটারে ৷ তাতে কার্ড ব্লক করার পুরো পদ্ধতি দেখানো হয়েছে ৷
advertisement
advertisement
স্টেট ব্যাঙ্কের ডেবিট কার্ড ব্লক করার ৪টি উপায় রয়েছে -
১. টোল ফ্রি নম্বরে ফোন করে- স্টেট ব্যাঙ্কের ডেবিট কার্ড ব্লক করার সবচেয়ে দ্রুত উপায় হচ্ছে 1800 11 2211 বা 1800 425 3800 টোল ফ্রি নম্বরে কল করা ৷ এখানে ফোন করলেই বেশ কয়েকটি নির্দেশ দেওয়া হবে ৷ সেগুলি একে একে করলেই কার্ড ব্লক হয়ে যাবে ৷
advertisement
২. নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে
>> প্রথম ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে www.onlinesbi.com লগইন করুন
>> ই সার্ভিস ট্যাবে গিয়ে এটিএম কার্ড সার্ভিসে গিয়ে বল্ক এটিএম কার্ড সিলেক্ট করতে হবে
>> সেই অ্যাকাউন্ট সিলেক্ট করুন যার সঙ্গে কার্ড লিঙ্ক রয়েছে
>> সমস্ত অ্যাক্টিভ ও ব্লক করা কার্ডের প্রথম ও শেষের ৪ ডিজিট দেখা যাবে
advertisement
>> যে কার্ডটি ব্লক করতে চাইবেন সেটির উপরে ক্লিক করে, বল্ক করার কারন জানিয়ে সাবমিট করে দিন
>> ডিটেলস ভেরিফাই ও কনফার্ম করুন ৷ একবার কার্ড ব্লক করার পর ইন্টারনেট ফেসিলিটির মাধ্যমে আনব্লকের অপশন রয়েছে ৷
>> ওটিপি বা প্রোফাইল পাসওয়ার্ড দিয়ে সাবমিট করুন
>> কার্ড ব্লক হওয়ার পর একটি টিকিট নম্বর সহ আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে মেসেজ চলে আসবে ৷
advertisement
৩. এসএমএস-এর মাধ্যমে ব্লক করতে পারবেন কার্ড- এসএমএস-এর মাধ্যমেও ব্লক করা যেতে পারে কার্ড ৷ এটিএম কার্ড ব্লক করার জন্য 567676 নম্বরে BLOCK XXXX লিখে পাঠাতে হবে ৷ XXXX এখানে ডেবিট কার্ডের শেষ চার ডিজিট দিতে হবে ৷ রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে মেসেজ পাঠাতে হবে ৷ এরপর ব্যাঙ্কের তরফে টিকিট নম্বর সহ একটি এসএমএস তারিখ ও ব্লক করার সময় পাঠানো হবে ৷
advertisement
৪. ব্যাঙ্কের ব্রাঞ্চে গিয়ে- নিকটবর্তী ব্যাঙ্কের শাখায় গিয়ে ডেবিট কার্ড ব্লক করতে পারবেন ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
৪৪ কোটি গ্রাহকদের জন্য বিশেষ মেসেজ জারি করল স্টেট ব্যাঙ্ক! এখুনি দেখে নিন....
Next Article
advertisement
Mamata Banerjee-Abhishek Banerjee Meeting: কারা যাচ্ছেন রাজ্যসভায়? দেড় ঘণ্টারও বেশি সময় কালীঘাটের বাড়িতে মমতা-অভিষেক বৈঠকে আলোচনা
কারা যাচ্ছেন রাজ্যসভায়? দেড় ঘণ্টারও বেশি সময় কালীঘাটের বাড়িতে মমতা-অভিষেক বৈঠকে আলোচনা
  • দুপুর তিনটের পর থেকে এই বৈঠক হয় কালীঘাটের বাড়িতে

  • বিধানসভা ভোটের প্রার্থী তালিকা নিয়ে প্রাথমিকভাবে আলোচনা হয়েছে, সূত্রের খবর

  • পাশাপাশি রাজ্যসভা ভোটের প্রাথী নিয়েও আলোচনা বলেই সূত্রের খবর

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement