advertisement

FD In Canara Bank: ফিক্সড ডিপোজিটে সুদের হার পরিবর্তন করল কানাড়া ব্যাঙ্ক; রইল সেই নতুন হারের তালিকা!

Last Updated:

FD In Canara Bank: ৭ দিন থেকে ১০ বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদের ফিক্সড ডিপোজিটের সুবিধা প্রদান করে কানাড়া ব্যাঙ্ক।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
#কলকাতা: পাবলিক সেক্টর কানাড়া ব্যাঙ্ক (Canara Bank) পরিবর্তন করেছে ফিক্সড ডিপোজিটের (Fixed Deposits) সুদের হার। ২০২২-এর ১৬ জুলাই, শনিবার থেকে কার্যকর হয়েছে ব্যাঙ্কের নতুন সুদের হার।
কানাড়া ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের সুদের হার:
৭ দিন থেকে ১০ বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদের ফিক্সড ডিপোজিটের সুবিধা প্রদান করে কানাড়া ব্যাঙ্ক। সুদের এই হার পরিবর্তন হওয়ার পর ৭ দিন থেকে ৪৫ দিনের এফডি-তে সুদ পাওয়া যাবে ২.৯০ শতাংশ এবং ৪৬ দিন থেকে ৯০ দিনের এফডি-তে পাওয়া যাবে ৪ শতাংশ সুদ। এ-ছাড়া ৯১ দিন থেকে ১৭৯ দিনের ফিক্সড ডিপোজিটে সুদ পাওয়া যাবে ৪.০৫ শতাংশ এবং ১৮০ দিন থেকে ২৬৯ দিনের এফডি-তে পাওয়া যাবে ৪.৫০ শতাংশ সুদ। ২৭০ দিন থেকে ১ বছরের কম মেয়াদের ফিক্সড ডিপোজিটে ৪.৫৫ শতাংশ, ৩৩৩ দিনের এফডি-তে সুদ পাওয়া যাবে ৫.১০ শতাংশ।
advertisement
advertisement
১ বছরের এফডি-তে পাওয়া যাবে ৫.৩০ শতাংশ সুদ এবং ১ বছরের বেশি থেকে ২ বছরের কম মেয়াদের এফডি-তে পাওয়া যাবে ৫.৪০ শতাংশ সুদ। এ-ছাড়া ২ বছর থেকে ৩ বছরের কম মেয়াদের এফডি-তে ৫.৪৫ শতাংশ সুদ, ৩ বছরের থেকে ৫ বছরের কম মেয়াদের এফডি-তে ৫.৭০ শতাংশ সুদ এবং ৫ বছর থেকে ১০ বছরের এফডি-তে ৫.৭৫ শতাংশ সুদ পাওয়া যাবে।
advertisement
প্রবীণ নাগরিকদের জন্য রয়েছে উচ্চ সুদের হার:
সাধারণ বিনিয়োগকারীরা কানাড়া ট্যাক্স সেভার ডিপোজিট স্কিমের মাধ্যমে পাবেন ৫.৭৫ শতাংশ সুদের হার, সেখানে প্রবীণ নাগরিকরা সুদের হার পাবেন ৬.২৫ শতাংশ। কানাড়া ব্যাঙ্কের ওয়েবসাইটে উপলব্ধ তথ্য অনুযায়ী, NRO/NRE এবং CGA ফান্ড ছাড়াও ২ কোটি টাকার কম ফান্ড এবং ১৮০ দিন বা তার বেশি মেয়াদের জন্য বিনিয়োগ করা প্রবীণ নাগরিকদের দেওয়া হবে ০.৫০ শতাংশ বেশি সুদ।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
FD In Canara Bank: ফিক্সড ডিপোজিটে সুদের হার পরিবর্তন করল কানাড়া ব্যাঙ্ক; রইল সেই নতুন হারের তালিকা!
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement