advertisement

NPA বিক্রি SBI-এর, এবার লোন আদায় করবে বেসরকারি সংস্থা

Last Updated:
#মুম্বই: এবার অনুৎপাদক সম্পদ বিক্রি করার রাস্তায় হাঁটল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) ৷ ব্যাঙ্ক সূ্ত্রে খবর, মোট ১১টি অ্যাকাউন্টের অনুৎপাদক সম্পদ (NPA) বিক্রি করবে এসবিআই ৷ যার অঙ্ক খুব একটা কম নয় ৷ ১০৯১ কোটি টাকা ৷
বকেয়া অনাদায়ি ঋণ উদ্ধারের লক্ষ্যেই এবার অনুৎপাদক সম্পদ বিক্রি করার রাস্তায় হাঁটল SBI ৷ ১০৯১ কোটি টাকার মধ্যে সবচেয়ে বেশি বকেয়া রয়েছে জানকী কর্পের ৫৯২.৫৩ কোটি টাকা ৷ আগামী ২২ নভেম্বর বৈদ্যুতিন নিলাম করা হবে বলে এসবিআই-এর তরফে জানানো হয়েছে ৷ ঋণ পুনর্গঠন সংস্থা (ARC), ব্যাঙ্ক নয় এমন আর্থিক প্রতিষ্ঠান (NBFC), ব্যাঙ্ক এবং আর্থিক সংস্থাগুলির কাছ থেকে আগ্রহপত্র চেয়েছে এসবিআই।
advertisement
অনাদায়ি ঋণ সমস্যায় অনেকদিন ধরেই ভুগছে দেশের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক ৷ এর জন্য অনুৎপাদক সম্পদ বিক্রির পথে আগেও হেঁটেছে অনেক ব্যাঙ্কই ৷ সেই তালিকায় রয়েছে স্টেট ব্যাঙ্কও ৷ চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে স্টেট ব্যাঙ্কের মোট অনুৎপাদক সম্পদের অনুপাত দাঁড়িয়েছে মোট ঋণের ১০.৬৯ শতাংশে। টাকার অঙ্কে যা ২,১২,৮৪০ কোটি টাকা। গত বছর একই সময়ে তা ছিল ৯.৯৭%। এর জন্য প্রথম ত্রৈমাসিকে ৪,৮৭৬ কোটি ক্ষতিও হয়েছে এসবিআইয়ের।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
NPA বিক্রি SBI-এর, এবার লোন আদায় করবে বেসরকারি সংস্থা
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement