advertisement

সেভিংস অ্যাকাউন্টে সুদের হার ৩ শতাংশের নীচে নামাল এসবিআই, সস্তা হলো ইএমআই

Last Updated:

ব্যাঙ্কের হাতে পর্যাপ্ত নগদ থাকার কারণেই আগামী ১৫ এপ্রিল থেকে সেভিংস অ্যাকাউন্টে সুদের নয়া হার চালু করা হচ্ছে বলে এসবিআই জানিয়েছে৷

#মুম্বই: সেভিংস অ্যাকাউন্টে সুদের হার এবার ৩ শতাংশেরও নীচে নামিয়ে দিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া৷ একটি বিবৃতিতে এসবিআই জানিয়েছে, আগামী ১৫ এপ্রিল থেকে সেভিংস অ্যাকাউন্টে সুদের হার কমিয়ে করা হচ্ছে ২.৭৫ শতাংশ৷ যেকোনও পরিমাণ আমানতের ক্ষেত্রেই সুদের এই হার প্রযোজ্য হবে৷
ব্যাঙ্কের হাতে পর্যাপ্ত নগদ থাকার কারণেই আগামী ১৫ এপ্রিল থেকে সেভিংস অ্যাকাউন্টে সুদের নয়া হার চালু করা হচ্ছে বলে এসবিআই জানিয়েছে৷ অন্যান্য ব্যাঙ্কগুলিও একই পথে হাঁটতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে৷
সেভিংস অ্যাকাউন্টে সুদের হার কমানোর পাশাপাশি এমসিএলআর ৩৫ বেসিস পয়েন্ট কমানোর কথা জানিয়েছে এসবিআই৷ এর ফলে যে কোনও মেয়াদের ঋণের ক্ষেত্রেই ঋণের ক্ষেত্রেই গ্রাহকদের কম হারে সুদ গুণতে হবে৷ বর্তমানে এসবিআই-এর বার্ষিক এমসিএলআর ৭.৭৫ শতাংশ৷ তা কমে হচ্ছে ৭.৪০ শতাংশ৷ আগামী ১০ এপ্রিল থেকে এই নতুন হার কার্যকর করা হবে৷
advertisement
advertisement
এসবিআই-এর তরফে জানানো হয়েছে, এর ফলে ৩০ বছরের গৃহঋণে এমসিএলআর-এর সঙ্গে লিঙ্ক করা অ্যাকাউন্টে প্রতি এক লক্ষ টাকায় কিস্তির পরিমাণ ২৪ টাকা করে কমে যাবে৷'
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
সেভিংস অ্যাকাউন্টে সুদের হার ৩ শতাংশের নীচে নামাল এসবিআই, সস্তা হলো ইএমআই
Next Article
advertisement
Sonia Gandhi Hospitalized: হাসপাতালে ভর্তি সনিয়া গান্ধি, শ্বাসকষ্টের সমস্যা, পাশে রয়েছেন প্রিয়াঙ্কা ও রাহুল
হাসপাতালে ভর্তি সনিয়া গান্ধি, শ্বাসকষ্টের সমস্যা, পাশে রয়েছেন প্রিয়াঙ্কা ও রাহুল
  • শ্বাসকষ্ট এবং তাঁর দীর্ঘস্থায়ী ব্রঙ্কিয়াল অ্যাজমার অবস্থা আরও খারাপ হয়েছে

  • সোনিয়া গান্ধি দীর্ঘদিন ধরে ব্রঙ্কিয়াল অ্যাজমা এবং কাশিতে ভুগছেন

  • দিল্লির দূষণ, জলবায়ু পরিবর্তনের কারণে ৭৯ বছরের সনিয়ার সমস্যা বাড়ছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement