advertisement

SBI Home Loan: SBI হোম লোন হয়ে উঠেছে ব্যয়বহুল, ব্যাঙ্ক বাড়ালো ন্যূনতম সুদের হার!

Last Updated:

SBI Home Loan: এক বছরের বেঞ্চমার্ক MCLR-কেও ব্যাঙ্ক ৭.২০ শতাংশ থেকে বাড়িয়ে করেছে ৭.৪০ শতাংশ।

এসবিআই-এৎ হোমলোনে বেড়েছে সুদ
এসবিআই-এৎ হোমলোনে বেড়েছে সুদ
#নয়াদিল্লি: দেশের বৃহত্তম ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India) বৃদ্ধি করল হোম লোনের ন্যূনতম সুদের হার (SBI Home Loan)। ১৫ জুন বুধবার থেকে লাগু করা হয় নতুন হোম লোনের হার। মার্জিনাল কস্ট অফ ল্যান্ডিং রেট (MCLR) ০.২০ শতাংশ বাড়িয়েছে SBI এবং এটিও ১৫ জুন থেকে লাগু করা হয়েছে। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank of India) রেপো রেট ৫০ বেসিস পয়েন্ট বাড়ানোর পর এই পদক্ষেপ নিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। একটি রিপোর্ট অনুযায়ী, বর্তমানে হোম লোনের ন্যূনতম সুদের হার কমিয়ে ৭.৫৫ শতাংশ করেছে ব্যাঙ্ক। ৭.৫৫ শতাংশ হারে হোম লোন তাদের দেওয়া হবে যাদের সিভিল স্কোর ৮০০-এর বেশি হবে এবং যাদের সিভিল স্কোর ৭৫০-৭৯৯ হবে তাদের বার্ষিক ৭.৬৫ শতাংশ হারে হোম লোন দেওয়া হবে। একই ভাবে, যাদের সিভিল স্কোর ৭০০-৭৪৯ হবে তাদের ৭.৭৫ শতাংশ হারে এবং যাদের সিভিল স্কোর ৬৫০-৬৯৯ হবে তাদের ৭.৮৫ শতাংশ হারে হোম লোন দেওয়া হবে।এছাড়া যাদের সিভিল স্কোর ৬৫০-৬৪৯ হবে তাদের হোম লোন দেওয়া হবে ৮.০৫ শতাংশ হারে। এগুলি ফ্লোটিং সুদের হার এবং রেপো রেটের সঙ্গে যুক্ত৷
এক বছরের বেঞ্চমার্ক MCLR-কেও ব্যাঙ্ক ৭.২০ শতাংশ থেকে বাড়িয়ে করেছে ৭.৪০ শতাংশ। সমস্ত কনজিউমার লোন যেমন অটো, হোম এবং পার্সোনাল লোন MCLR-এর সঙ্গে যুক্ত। এর ফলে রেপো রেট পরিবর্তন হলে কনজিউমার লোনের হারও পরিবর্তন করা হয়। ১৫ জুন থেকে রেপো রেট লিঙ্কড লেন্ডিং রেট (RLLR) বাড়িয়েছে SBI। এর আগে RLLR ছিল ৬.৬৫ শতাংশ, যা এখন বেড়ে হয়েছে ৭.১৫ শতাংশ। বর্ধিত সুদের হার ১৫ জুন থেকে লাগু করা হয়েছে।
advertisement
advertisement
১৪ জুন থেকে ২ কোটি টাকার কম এবং ২১১ দিন থেকে ৩ বছর মেয়াদের ফিক্সড ডিপোজিটের সুদের হার পরিবর্তন করেছে SBI। ব্যাঙ্ক ২১১ দিন থেকে এক বছরের কম মেয়াদের ফিক্সড ডিপোজিটের সুদের হার ২০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৪.৪০ শতাংশ থেকে করেছে ৪.৬০ শতাংশ। এক বছর থেকে দুই বছরের কম মেয়াদের ফিক্সড ডিপোজিটের বার্ষিক সুদের হার ৫.১০ শতাংশ থেকে বাড়িয়ে করা হয়েছে ৫.৩০ শতাংশ। এছাড়া এসবিআই (SBI) দুই থেকে তিন বছর মেয়াদের ফিক্সড ডিপোজিটের উপর ৫.৩৫ শতাংশ সুদ দিচ্ছে।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
SBI Home Loan: SBI হোম লোন হয়ে উঠেছে ব্যয়বহুল, ব্যাঙ্ক বাড়ালো ন্যূনতম সুদের হার!
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement