advertisement

SBI গ্রাহকদের জন্য জরুরি খবর, এই কাজটি এখুনি না করলে বন্ধ হয়ে যাবে আপনার অ্যাকাউন্ট !

Last Updated:

স্টেট ব্যাঙ্কের তরফে একাধিকবার গ্রাহকদের এই বিষয়ে অ্যালার্ট করা হয়েছে ৷

#নয়াদিল্লি: স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের জন্য এই খবরটি জেনে রাখা অত্যন্ত জরুরি, না হলে পড়তে হতে পারে বড় সমস্যায় ৷ এসবিআই-এর তরফে তাদের ৪৬ কোটি গ্রাহকদের কাছে আবেদন করা হয়েছে যাতে তারা শীঘ্রই প্যান ও আধার লিঙ্ক করে নেয় ৷ কোনও গ্রাহক নির্ধারিত সময়ের মধ্যে প্যান ও আধার লিঙ্ক না করালে তাদের ব্যাঙ্কিং পরিষেবা বন্ধ করে দেওয়া হবে ৷
সরকারের তরফে প্যান কার্ড আধারের সঙ্গে লিঙ্ক করা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে ৷ বর্তমানে প্যান ও আধার লিঙ্ক করার ডেডলাইন ৩০ সেপ্টেম্বর ৷ স্টেট ব্যাঙ্কের তরফে একাধিকবার গ্রাহকদের প্যান ও আধার লিঙ্ক করার আবেদন জানানো হয়েছে ৷
advertisement
স্টেট ব্যাঙ্কের তরফে একাধিকবার গ্রাহকদের এই বিষয়ে অ্যালার্ট করা হয়েছে ৷ কয়েকদিন আগেই ব্যাঙ্কের তরফে ট্যুইট করে জানানো হয়েছে, প্যান ও আধার লিঙ্ক করা বাধ্যতামূলক ৷ প্যান ও আধার লিঙ্ক না করা হলে প্যান ইনঅ্যাক্টিভ হয়ে যাবে ৷ এবং গ্রাহকদের লেনদেনের সময় সমস্যায় পড়তে হবে ৷ পাশাপাশি ব্যাঙ্কের তরফে আরও জানানো হয়েছে, প্যান ও আধার লিঙ্ক না করানো হলে সমস্ত ব্যাঙ্কিং পরিষেবা বন্ধ হয়ে যাবে ৷
advertisement
প্যান ও আধার লিঙ্ক করবেন কী করে-
১. প্যান ও আধার লিঙ্ক করার দুটি উপায় রয়েছে ৷ প্রথম এসএমএস-এর মাধ্যমে আর দ্বিতীয় ইনকাম ট্যাক্সের ওয়েবসাইটে গিয়ে ৷
২. এসএমএস-এর মাধ্যমে প্যান ও আধার লিঙ্ক করতে চাইলে UIDPAN<স্পেস>12 সংখ্যার আধার নম্বর <স্পেস>১০ সংখ্যার প্যান নম্বর 567678 বা 56161নম্বরে SMS করতে হবে ৷ তাহলেই প্যান ও আধার লিঙ্ক হয়ে যাবে ৷
advertisement
৩. এছাড়া ইনকাম ট্যাক্সের ওয়েবসাইটে গিয়েও সহজেই প্যান ও আধার লিঙ্ক করতে পারবেন ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
SBI গ্রাহকদের জন্য জরুরি খবর, এই কাজটি এখুনি না করলে বন্ধ হয়ে যাবে আপনার অ্যাকাউন্ট !
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement