advertisement

অ্যালার্ট জারি করল SBI! এই নম্বর ফোনে সেভ করা থাকলে খালি হয়ে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট

Last Updated:

ব্যাঙ্কের তরফে কখনও এসএমএস করে ইউজার আইডি, পিন, পাসওয়ার্ড, সিভিভি , ওটিপি এইসব চাওয়া হয় না ৷

#নয়াদিল্লি: স্টেট ব্যাঙ্কের অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য জরুরি খবর ৷ আপনার যদি এই ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে এবং এই নম্বরটি নিজের ফোনে সেভ করে থাকেন তাহলে মুহূর্তেই খালি হয়ে যেতে পারে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ৷ স্টেট ব্যাঙ্কের তরফে অ্যালার্ট জারি করে এই নম্বরের বিষয়ে গ্রাহকদের জানানো হয়েছে ৷ SBI-র ওয়েবসাইট অনুযায়ী, দেশজুড়ে দ্রুত গতিতে বেড়ে চলেছে অনলাইন ফ্রডের মামলা ৷ ফলে গ্রাহকদের সচেতন থাকা অত্যন্ত জরুরি ৷ সামান্য একটি ভুলের জন্য খোয়াতে পারেন সারা জীবনের জমানো পুঁঞ্জি ৷ এছাড়া ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, অ্যাকাউন্ট সংক্রান্ত কোনও তথ্য মোবাইলে সেভ করে রাখা উচিৎ নয় ৷
ওটিপি, পিন নম্বর, ডেবিট বা ক্রেডিট কার্ডের সিভিভি বা এটিএমের ডিটেল সেভ করে রাখলে শীঘ্রই সেগুলি ডিলিট করে দিন, না হলে খোয়াতে পারেন সমস্ত টাকা ৷ ব্যাঙ্কের তরফে গ্রাহকদের সাবধান করা হয়েছে এবং বলা হয়েছে ভুলেও যেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা অনলাইন ব্যাঙ্কিংয়ের ডিটেল ফোনে সেভ না করে রাখে ৷
অ্যাকাউন্ট নম্বর, পাসওয়ার্ড, এটিএম কার্ডের নম্বর বা ছবি তুলে রাখাও উচিত নয়, কারণ এখান থেকে সহজেই আপনার অ্যাকাউন্ট সংক্রান্ত ডিটেল লিক হয়ে যেতে পারে ৷ পাশাপাশি নিজের এটিএম কার্ড কারোর সঙ্গে শেয়ার না করার পরামর্শ দেওয়া হয়েছে ৷
advertisement
advertisement
স্টেট ব্যাঙ্কের তরফে একাধিক বার গ্রাহকদের সাবধান করে পাবলিক ইন্টারনেট পরিষেবা ব্যাঙ্কিং লেনদেনের জন্য ব্যবহার করতে মানা করা হয়েছে ৷ কারণ এখান থেকে আপনার পার্সোনাল তথ্য সহজেই লিক হতে পারে ৷ এটাও স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে যে ব্যাঙ্কের তরফে কখনও এসএমএস করে ইউজার আইডি, পিন, পাসওয়ার্ড, সিভিভি , ওটিপি এইসব চাওয়া হয় না ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
অ্যালার্ট জারি করল SBI! এই নম্বর ফোনে সেভ করা থাকলে খালি হয়ে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement