advertisement

আবার রেকর্ড পতন টাকার! ১ ডলারের দাম ছাড়াল ৭০.৮০ টাকা

Last Updated:
#মুম্বই: আরও একবার কমল টাকার পতন । চলতি মাসে ধারাবাহিকভাবেই কমেছে টাকার দাম, আজ ৩০ অগস্ট ফের রেকর্ড পতন হল টাকার ।
এদিন টাকার রেকর্ড পতনের পর মার্কিন ডলারের সাপেক্ষে ভারতীয় টাকার দাম গিয়ে ঠেকেছে ৭০.৮২ টাকায় । এই পতনের হার প্রায় ২৩ পয়সা । ডলারের চাহিদা আকাশছোঁয়া হওয়ার পাশাপাশি অব্যাহত রয়েছে বিদেশী মুদ্রার নির্গমন । বাজার খোলার সময় টাকার দাম ৭০.৫৭ থাকলেও তা শেষ পর্যন্ত গিয়ে দাঁড়ায় ৭০.৮২তে ।
advertisement
advertisement
আন্তর্জাতিক বাজারে অপোরিশোধিত তেলের দাম ঊর্ধ্বমুখী ফলে আমদানি ক্ষেত্রে খরচের তুলনায় সেই হারে বিদেশী মুদ্রা আসেনি ভারতে। তার সঙ্গে মার্কিন ডলারের দাম বাড়ার ফলেও এই পতন জারি থাকছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা ।বিশেষজ্ঞরা জানিয়েছেন, মাসের শেষ ভাগে ব্যাঙ্ক এবং আমদানিকারীদের মধ্যে মার্কিন ডলারের চাহিদা ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় তার প্রভাবও পড়েছে টাকার দামে।
advertisement
অর্থনীতি মন্ত্রকের সচিব সুভাষ চন্দ্র গর্গ জানিয়েছেন ভারতীয় বাজারে চাহিদা ও সরবরাহের মধ্যেও বিস্তর ফারাক থেকে যাচ্ছে যার জন্যও কমছে ভারতীয় টাকার দাম ।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
আবার রেকর্ড পতন টাকার! ১ ডলারের দাম ছাড়াল ৭০.৮০ টাকা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement