advertisement

১ নভেম্বর থেকে বদলে যাচ্ছে গাড়ি চালানোর নিয়ম, অমান্য করলে হবে আইনি মামলা!

Last Updated:

মুম্বই পুলিশের ট্র্যাফিক ইউনিট ১ নভেম্বরের আগে সমস্ত ড্রাইভার এবং গাড়ির মালিকদের চার চাকার গাড়িতে সিট বেল্টের লাগানোর ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে।

#কলকাতা: ১ নভেম্বর তারিখ থেকে মুম্বই শহরের সমস্ত যাত্রীদের জন্য সিট বেল্ট লাগানো বাধ্যতামূলক করা হবে। মুম্বই পুলিশ জানিয়েছে যে ১ নভেম্বর থেকে গাড়ির চালক এবং যাত্রীদের জন্য মহানগরে সিট বেল্ট পরা বাধ্যতামূলক করা হবে। একটি বিবৃতিতে মুম্বই পুলিশের ট্র্যাফিক ইউনিট ১ নভেম্বরের আগে সমস্ত ড্রাইভার এবং গাড়ির মালিকদের চার চাকার গাড়িতে সিট বেল্টের লাগানোর ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে। নিয়ম না মানলে তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
একজন পুলিশ আধিকারিক জানিয়েছেন, ১ নভেম্বরের পরে সমস্ত গাড়ির চালক এবং মুম্বইয়ের রাস্তায় গাড়িতে ভ্রমণকারী যাত্রীদের বাধ্যতামূলকভাবে সিট বেল্ট পরতে হবে। তিনি বলেন, মোটরযান (সংশোধন) আইনের ১৯৪ (বি) (১) ধারায় নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
advertisement
advertisement
ড্রাইভারের বিরুদ্ধে মামলা করা হবে
আইন অনুযায়ী, ড্রাইভার যদি সেফটি বেল্ট না পরে গাড়ি চালান বা সিট বেল্ট ছাড়া যাত্রী বহন করেন তবে তাঁকে শাস্তি দেওয়া হবে। টাটা সন্সের প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রি গত মাসে পালঘর জেলায় একটি সড়ক দুর্ঘটনায় মারা যান। তদন্তে জানা যায় মার্সিডিজ গাড়ির পিছনের সিটে বসে থাকা ওই শিল্পপতি সেফটি বেল্ট পরেননি। গাড়িটি দ্রুত গতিতে থাকায় সূর্য নদীর ওপর একটি সেতুর ডিভাইডারে ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটে।
advertisement
সমস্ত গাড়িতে সিটবেল্ট থাকা বাধ্যতামূলক
অন্য দিকে, কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক একটি নিয়ম জারি করে গাড়ি নির্মাতাদের নির্দেশ দিয়েছে যে গাড়ি সবগুলি সিটে বেল্ট অ্যালার্ম ইনস্টল করা বাধ্যতামূলক। এর আগে সেপ্টেম্বর মাসে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করিও বলেছিলেন যে এখন থেকে গাড়িতে থাকা সমস্ত যাত্রীদের জন্য সিট বেল্ট বাধ্যতামূলক হবে। যাঁরা পেছনের সিটে বসবে তাঁদেরও সিট বেল্ট পরতে হবে। নিয়ম না মানলে আইনি পদক্ষেপ নেওয়া হবে। যখন কোনও যাত্রী সিট বেল্ট পরবে না তখন অ্যালার্ম শব্দ করে চালককে জানান দেবে, এমন বন্দোবস্তও রাখা হবে গাড়িতে।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
১ নভেম্বর থেকে বদলে যাচ্ছে গাড়ি চালানোর নিয়ম, অমান্য করলে হবে আইনি মামলা!
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement