advertisement

RBI Repo rate hike: ফের বাড়ল রেপো রেট, বাড়ি-গাড়ি কেনার স্বপ্নে জোর ধাক্কা! এই নিয়ে টানা ৬ বার

Last Updated:

রেপো রেট বৃদ্ধির পর ব্যাঙ্কগুলি সাধারণত ঋণের উপরে সুদের হার বৃদ্ধির পাশাপাশি ঋণের মেয়াদও বাড়িয়ে দেয়৷

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।
দিল্লি: বাজেটের পরই ফের রেপো রেট বৃদ্ধির ঘোষণা করল রিজার্ভ ব্যাঙ্ক৷ এর ফলে ফের একবার গৃহ ঋণ, গাড়ি কেনার জন্য ঋণের উপরে সুদের হার আরও বাড়তে চলেছে৷ যার অর্থ বাড়বে ঋণের উপর মাসিক কিস্তি৷
এ দিন রিজার্ভ ব্যাঙ্কের আর্থিক নীতি নির্ধারণ কমিটি বা এমপিসি-র বৈঠকের পর আরও ২৫ বেসিস পয়েন্ট রেপো রেট বৃদ্ধির ঘোষণা করেছেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস৷ গত ডিসেম্বর মাসেও রেপো রেট ৩৫ বেসিস পয়েন্ট বাড়িয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক৷ ফলে বাড়ি, গাড়ি কেনার জন্য ঋণ নিতে গিয়ে আরও চাপ বাড়ছে সাধারণ মানুষের পকেটের উপর৷ এই নিয়ে টানা ছ' বার বাড়ল রেপো রেট৷ ২৫ বেসিস পয়েন্ট বৃদ্ধির পর রেপো রেটের হার দাঁড়ালো ৬.৫০ শতাংশ৷ মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্যই কেন্দ্রীয় ব্যাঙ্ক বার বার রেপো রেট বৃদ্ধির পথে হাঁটছে বলে মনে করা হচ্ছে৷
advertisement
advertisement
রেপো রেট বৃদ্ধির পর ব্যাঙ্কগুলি সাধারণত ঋণের উপরে সুদের হার বৃদ্ধির পাশাপাশি ঋণের মেয়াদও বাড়িয়ে দেয়৷ ফলে যাঁরা নতুন করে ঋণ নেওয়ার কথা ভাবছিলেন, তাঁদের উপরে প্রভাব পড়বে৷ আবার একই ভাবে ফিক্সড ডিপোজিটের মতো ব্যাঙ্কে জমা পড়া আমানতের উপরেও সুদ বৃদ্ধির আশা থাকে৷ এ ক্ষেত্রে ব্যাঙ্কগুলি কী পদক্ষেপ নেয়, সেটাই দেখার৷
advertisement
অর্থনীতিবিদ অভিরূপ সরকার বলেন, 'সাধারণ মানুষকে দুটো ভাগে ভাগ করা যায়৷ এঁদের মধ্যে একটি অংশ হল যাঁদের বয়স কম, ধার করে যাঁরা বাড়ি, গাড়ি কিনছেন৷ রেপো রেট বাড়ার অর্থ কম বয়সি এই মানুষদের অবস্থা একটু খারাপ হল৷ উল্টো দিকে যাঁদের বয়স বেশি, যাঁরা অবসরপ্রাপ্ত এবং ব্যাঙ্কে রাখা টাকা থেকে পাওয়া সুদের উপরে নির্ভরশীল, তাঁদের অবস্থার কিন্তু খুব একটা পরিবর্তন হচ্ছে না৷ কারণ এই মেয়াদী আমানতের উপরে সেভাবে সুদ বাড়ায়নি ব্যাঙ্কগুলি৷ ধার দেওয়ার সুদ যেভাবে বাড়ছে, ব্যাঙ্কের সুদ সেভাবে বাড়ছে না৷ যারা সুদের উপরে নির্ভরশীল, তাঁদের অবস্থার পরিবর্তন কতটা হয়, সেটাও জরুরি৷'
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
RBI Repo rate hike: ফের বাড়ল রেপো রেট, বাড়ি-গাড়ি কেনার স্বপ্নে জোর ধাক্কা! এই নিয়ে টানা ৬ বার
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement