advertisement

নতুন প্রতিযোগিতার মুখে #Jio, এবার মাত্র ৪০ টাকায় ফুল টকটাইম সঙ্গে ১ জিবি ডেটা

Last Updated:

রিলায়েন্স GSM গ্রাহকরা এবার মাত্র ৪০ টাকা দিয়ে রিচার্জ করলেই পেয়ে যাবেন ফুল টাকটাইম ৷ পাশাপাশি পেয়ে যাবেন ১ জিবি ডেটা ৷

#মুম্বই: বাজারে জিও লঞ্চ হওয়ার পর থেকেই  রীতিমতো নড়ে-চড়ে বসেছে দেশের অন্যান্য মোবাইল ও ইন্টারনেট নেটওয়ার্ক প্রদানকারী সংস্থা ৷ বিনামূল্যে জিও-র এই পরিষেবার ঘোষণার ফলে স্বভাবতই কপালে ভাঁজ পড়েছে মোবাইল নেটওয়ার্ক সংস্থাগুলো ৷ কারণ, রিলায়েন্স জিও দেশবাসীকে দেখাতে চলেছে, কম খরচাতেও দ্রুত ইন্টারনেট পরিষেবা দেওয়া সম্ভব ৷ প্রতিযোগিতায় টিকে থাকতে অন্য টেলিকম সংস্থাগুলিও এবার নতুন প্ল্যান নিয়ে আসছে ৷ গ্রাহকদের ধরে রাখতে ও নতুন গ্রাহক টানতে রেট কমানোর প্রতিযোগিতায় নেমেছে অন্য সংস্থাগুলিও ৷ এর জেরে টেলিকম সংস্থাগুলির মধ্যে ট্যারিফ নিয়ে যুদ্ধ শুরু হয়ে গিয়েছে ৷ তার জেরে সব চেয়ে লাভবান হয়েছে গ্রাহকরা ৷
একের পর এক বাজারে নতুন অফার নিয়ে আসছে এয়ারটেল, ভোডাফোন, আইডিয়া ও BSNL ৷ এবার সেই পথেই হাঁটা শুরু করেছে অনিল আম্বানির রিলায়েন্স কমিউনিকেশন ৷
রিলায়েন্স কমিউনিকেশন নতুন অফারে রিলায়েন্স GSM গ্রাহকরা এবার মাত্র ৪০ টাকা দিয়ে রিচার্জ করলেই পেয়ে যাবেন ফুল টাকটাইম ৷ পাশাপাশি পেয়ে যাবেন ১ জিবি ডেটা ৷ আর এই সমস্তটা মিলবে মাত্র ৪০ টাকায় ৷ একবার রিচার্জ করলে অফারটি ২৮ দিনের বৈধ থাকবে ৷
advertisement
advertisement
এর আগে ৪০ টাকার রিচার্জ করলে ৩২ টাকার টকটাইম পাওয়া যেত ৷ তবে বাড়তি আট টাকার যে টকটাইম দেওয়া হচ্ছে সেটি রিচার্জ করার ১০ দিনের মধ্যে ব্যবহার করতে হবে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
নতুন প্রতিযোগিতার মুখে #Jio, এবার মাত্র ৪০ টাকায় ফুল টকটাইম সঙ্গে ১ জিবি ডেটা
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement