advertisement

PM Kisan: অ্যাকাউন্টে আসতে চলেছে ২০০০ টাকা, ঠিক করে নিন এই ভুলগুলো, না হলে আটকে যাবে টাকা

Last Updated:

দেখে নিন কী ধরনের ভুল হয়ে থাকে আর কী ভাবে বাড়িতে বসে সেগুলো ঠিক করবেন ...

#নয়াদিল্লি: শীঘ্রই সুখবর পেতে চলেছে কৃষকরা ৷ সূত্রের খবর অনুযায়ী, ১৫ ডিসেম্বর কৃষকদের অ্যাকাউন্টে পিএস কিষান যোজনার টাকা ট্রান্সফার করতে চলেছে মোদি সরকার ৷ রেজিস্টার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে পিএম কিষান যোজনার (PM Kisan Samman Nidhi Yojana ) দশম কিস্তির টাকা ৷ কিন্তু অনক সময় দেখা গিয়েছে, সামান্য কিছু ভুলের কারনের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি ৷ তাই দেরি না করে দশম কিস্তির টাকা ক্রেডিট হওয়ার আগে শুধরে নিন এই ভুলগুলো ৷
২০২০ সালে ২৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার টাকা ট্রান্সফার করা হয়েছিল ৷ এখনও পর্যন্ত সরকার দেশের ১১.৩৭ কোটির বেশি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ১.৫৮ লক্ষ কোটি টাকার বেশি ট্রান্সফার করেছে ৷
advertisement
advertisement
এখনও পর্যন্ত ৯টি কিস্তির টাকার পাঠানো হয়েছে-
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা (PM Kisan Samman Nidhi Yojana) ছোট কৃষকদের আর্থিক সহায়তা দেওয়ার উদ্দেশ্যে শুরু করেছিল মোদি সরকার ৷ এই যোজনা বছরে ৩টি কিস্তিতে ২০০০ টাকা করে মোট ৬০০০ টাকা আর্থিক সাহায্য করা হয় কৃষকদের ৷
advertisement
দেখে নিন কী ধরনের ভুল হয়ে থাকে-
  • কৃষকদের নাম ইংরেজিতে লেখা থাকা জরুরি ৷ হিন্দিতে নাম লিখে থাকলে অবশ্যই সেটা বদলে ইংরেজিতে করতে হবে ৷
  • আবেদনকারী কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নাম এবং আবেদন করার সময় নামের বানানে কোনও ভুল যেন না থাকে ৷
  • ব্যাঙ্কের IFSC কোড দেওয়ার সময় কোনও ভুল করলে চলবে না ৷
  • ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরেও ভুল থাকলে হবে না ৷
  • ঠিকানা দেওয়ার সময়ও সতর্ক থাকবে হবে ৷ সঠিক ঠিকানা কোনও বানান ভুল ছাড়া লিখতে হবে ৷
advertisement
অনলাইনে কীভাবে শুধরে নেবেন এই ভুলগুলি -
প্রথমে পিএম কিষান যোজনার ওয়েবসাইট pmkisan.gov.in ভিজিট করতে হবে ৷ উপরের দিকে থাকা ফার্মাস কর্নারে ক্লিক করতে হবে ৷ এখাবে ক্লিক করতে আধার এডিটের একটি অপশন দেবে ৷ ক্লিক করতেই একটি নতুন পেজ খুলে যাবে ৷ এখানে আধার নম্বর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ঠিক করতে পারবেন ৷ এছাড়া কৃষি বিভাগ দফতরে যোগাযোগ করতে হবে ৷ সেখানে গিয়েও ভুল ঠিক করে নিতে পারবেন ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
PM Kisan: অ্যাকাউন্টে আসতে চলেছে ২০০০ টাকা, ঠিক করে নিন এই ভুলগুলো, না হলে আটকে যাবে টাকা
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement