advertisement

PM Kisan: শীঘ্রই অ্যাকাউন্টে আসতে চলেছে ২০০০ টাকা, দেখে নিন লিস্টে আপনার নাম রয়েছে তো ....

Last Updated:

লিস্টে কী ভাবে চেক করবেন নিজের নাম-

#নয়াদিল্লি: প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি (PM Kisan Samman Nidhi) যোজনায় রেজিস্ট্রেশন করানো ব্যক্তিদের জন্য রয়েছে সুখবর ৷ রেজিস্ট্রেশন করানো থাকলে শীঘ্রই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে ২০০০ টাকা ৷ সরকারের তরফে অগাস্ট মাসে সমস্ত সুবিধাভোগীদের অ্যাকাউন্টের এই যোজনার নবম কিস্তির টাকা ট্রান্সফার করা হবে ৷ এই স্কিমে সরকারের তরফে কৃষকদের বছরে ৬০০০ টাকার আর্থিক সহায়তা করা হয় ৷
প্রধানমন্ত্রী কিষাণ স্কিমে তিনটি কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে থাকে সরকার ৷ প্রথম কিস্তি এপ্রিল থেকে জুলাই, দ্বিতীয় অগাস্ট থেকে নভেম্বর এবং তৃতীয় কিস্তি ডিসেম্বর থেকে মার্চের মধ্যে কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হয় ৷
দেখে নিন কীভাবে চেক করবেন আপনার অ্যাকাউন্টে টাকা এসেছে কিনা ৷
১. PM Kisan এর ওয়েবসাইট https://pmkisan.gov.in/ -এ যেতে হবে ৷
advertisement
advertisement
২. এবার Farmer's Corner-এ 'Beneficiary Status'-এ ক্লিক করতে হবে ৷
৩. আপনার সামনে একটি নতুন পেজ খুলে যাবে ৷
৪. এই পেজে আধার নম্বর, মোবাইল নম্বর ও অ্যাকাউন্ট নম্বর যে কোনও একটি অপশন সিলেক্ট করতে হবে ৷
৫. যে নম্বর সিলেক্ট করবেন তার উপকে ক্লিক করুন ৷
৬. এরপর নম্বর এন্টার করতে হবে ৷
advertisement
৭. এবার 'Get Data'-এ ক্লিক করুন ৷
৮. আপনার সামনে পুরো ডিটেল চলে আসবে ৷
৯. এই পেজে কৃষকের নাম, মোবাইল নম্বর, আধার নম্বর , রাজ্য, জেলা গ্রাম, অ্যাকাউন্ট নম্বর, রেজিস্ট্রেশনের তারিখ ও নম্বর দেওয়া থাকবে ৷
১০. এখানে Active ও InActive অপশন দেখতে হবে ৷
১১. এখানে Active লেখা থাকলে আপনার পিএম কিষাণ অ্যাকাউন্ট অ্যাক্টিভ রয়েছে ৷
advertisement
১২. অর্থাৎ পিএম কিষাণের নবম কিস্তির টাকা চলে আসবে অ্যাকাউন্টে ৷
লিস্টে কী ভাবে চেক করবেন নিজের নাম-
PM Kisan ওয়েবসাইটে 'Farmer's Corner' এ 'Beneficiary List'-এ ক্লিক করতে হবে ৷ এবার রাজ্য, জেলা, ব্লক ও গ্রাম ড্রাপডাউন লিস্ট থেকে সিলেক্ট করতে হবে ৷ এরপর 'Get Report'-এ ক্লিক করতেই সামনে চলে আসবে সুবিধাভোগীদের পুরো লিস্ট ৷ আপনার নামের প্রথম অক্ষরের হিসেবে নিজের নাম খুঁজতে পারেন ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
PM Kisan: শীঘ্রই অ্যাকাউন্টে আসতে চলেছে ২০০০ টাকা, দেখে নিন লিস্টে আপনার নাম রয়েছে তো ....
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement