advertisement

Petrol Price in Delhi Reduced: দিল্লিতে প্রতি লিটারে ৮ টাকা দাম কমল পেট্রোলের, আপনার শহরে কত হল দেখে নিন....

Last Updated:

Petrol Price in Delhi Reduced: বর্তমানে মুম্বইতে পেট্রোলের দাম সবচেয়ে বেশি৷ আলাদা আলাদা রাজ্যে ভ্যাট আলাদা হওয়ায় পেট্রোল ও ডিজেলের দাম আলাদা হয় ৷

#নয়াদিল্লি: বুধবার পেট্রোলের উপর ভ্যাট (VAT) ৩০ শতাংশ থেকে কমিয়ে ১৯.৪০ শতাংশ করল দিল্লি সরকার (Petrol Price in Delhi Reduced) ৷ এর জেরে রাজধানীতে প্রতি লিটারে পেট্রোলের দাম প্রায় ৮ টাকা কমতে চলেছে ৷ এদিন মধ্যরাত থেকে নতুন দাম লাগু করা হবে ৷
অন্যদিকে, গত ২৭ দিনে পেট্রোল ও ডিজেলের দাম অপরিবর্তিত রেখেছে সরকারি তেল সংস্থাগুলি ৷ এর আগে ৪ নভেম্বর কেন্দ্র সরকার পেট্রোল ও ডিজেলের উপর এক্সাইজ ডিউটি কমানোর ঘোষণা করেছিল ৷ অক্টোবর মাসে লাগাতার দাম বৃদ্ধির জেরে আকাশছোঁয়া হয়ে গিয়েছিল জ্বালানির দাম ৷ বেশিরভাগ শহরেই ১০০ টাকা পেরিয়ে গিয়েছিল পেট্রোলের দাম ৷ পিছিয়ে ছিল না ডিজেলও ৷
advertisement
advertisement
এদিন সকালে সরকারি তেল সংস্থার তরফে জারি দাম অনুযায়ী,দিল্লিতে  প্রতি পেট্রোলের দাম ছিল ১০৩.৯৭ টাকা, ডিজেল ৮৬.৬৭ টাকা ৷ বর্তমানে মুম্বইতে পেট্রোলের দাম সবচেয়ে বেশি৷ আলাদা আলাদা রাজ্যে ভ্যাট আলাদা হওয়ায় পেট্রোল ও ডিজেলের দাম আলাদা হয় ৷
advertisement
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এবং ডলারের তুলনায় টাকার মূল্যের উপর নির্ভর করে প্রতিদিন পেট্রোল ও ডিজেলের দাম জারি করে থাকে দেশের সরকারি তেল সংস্থাগুলি ৷
যে শহরে ১০০ টাকার কমে মিলছে পেট্রোল ও ডিজেল (Petrol Diesel Price Today)
advertisement
  • পোর্ট ব্লেয়ার- পেট্রোল ৮২.৯৬ টাকা, ডিজেল ৭৭.১৩ টাকা
  • নয়ডা- পেট্রোল ৯৫.৫১ টাকা, ডিজেল ৮৭.০১ টাকা
  • ইটানগর- পেট্রোল ৯২.০২ টাকা, ডিজেল ৭৯.৬৩ টাকা
  • চন্ডীগড়- পেট্রোল ৯৪.২৩ টাকা, ডিজেল ৮০.৯০ টাকা
  • আইজল- পেট্রোল ৯৪.২৬ টাকা, ডিজেল ৭৯.৭৩ টাকা
  • লখনউ- পেট্রোল ৯৫.২৮ টাকা, ডিজেল ৮৬.৮০ টাকা
  • সিমলা- পেট্রোল ৯৫.৭৮ টাকা, ডিজেল ৮০.৩৫ টাকা
  • advertisement
  • পানাজি- পেট্রোল ৯৬.৩৮ টাকা, ডিজেল ৮৭.২৭ টাকা
  • গ্যাংটক- পেট্রোল ৯৭.৭০ টাকা, ডিজেল ৮২.২৫ টাকা
  • রাঁচি- পেট্রোল ৯৮.৫২ টাকা, ডিজেল ৯১.৫৬ টাকা
  • শিলং- পেট্রোল ৯৯.২৮ টাকা, ডিজেল ৮৮.৭৫ টাকা
  • দেরাদুন- পেট্রোল ৯৯.৪১ টাকা, ডিজেল ৮৭.৫৬ টাকা
  • দমন- পেট্রোল ৯৩.০২ টাকা, ডিজেল ৮৬.৯০ টাকা
  • এসএমএস-এর মাধ্যমে পেট্রোল-ডিজেলের দাম বাড়িতে বসে সহজেই জানতে পারবেন ৷ ইন্ডিয়ান অয়েলের গ্রাহকরা RSP লিখে 9224992249 নম্বরে , বিপিসিএল-এর গ্রাহকরা RSP লিখে 9223112222 নম্বরে এবং এইচপিসিএল উপভোক্তারা HPPrice লিখে 9222201122 নম্বরে মেসেজ পাঠাতেই পেট্রোল ও ডিজেলের লেটেস্ট দাম জানতে পারবেন ৷
    Click here to add News18 as your preferred news source on Google.
    ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
    view comments
    বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
    Petrol Price in Delhi Reduced: দিল্লিতে প্রতি লিটারে ৮ টাকা দাম কমল পেট্রোলের, আপনার শহরে কত হল দেখে নিন....
    Next Article
    advertisement
    Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
    বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
    • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

    • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

    • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

    VIEW MORE
    advertisement
    ফরচুন কুকি
    ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
    fortune cookie
    advertisement