advertisement

Petrol Price: শীঘ্রই পেট্রোল ও ডিজেলের দাম অনেকটাই কমার সম্ভাবনা রয়েছে!

Last Updated:

আগামী দিনে দেশের বাজারে পেট্রোল ও ডিজেলের দাম কমার সম্ভাবনা রয়েছে ৷

#নয়াদিল্লি: আগামী দিনে আকাশছোঁয়া পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Prices) দাম থেকে মিলতে পারে স্বস্তি ৷ পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিংহ পুরী (Hardeep Singh Puri) জানিয়েছেন, সরকার জ্বালানির বাড়তে থাকা দাম নিয়ে বেশ সংবেদনশীল ৷ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের (Crude Oil Prices) দাম গত কয়েকদিনে অনেকটাই কমেছে ৷ বর্তমানে অপরিশোধিত তেলের দাম স্থির রয়েছে ৷ এর জেরে আগামী দিনে দেশের বাজারে পেট্রোল ও ডিজেলের দাম কমার সম্ভাবনা রয়েছে ৷ তবে হরদীপ সিংহ পুরী স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তেলের দাম কমানোর জন্য আবগারি শুল্কে কোনও ছাড় দেওয়া হবে না ৷
কেন্দ্র সরকার প্রতি লিটার তেলে ৩২ টাকা আবগারি শুল্কে নিয়ে থাকে ৷ এখান থেকে পাওয়া রাজস্ব বিভিন্ন সরকারি যোজনায় ব্যবহার করা হয়ে থাকে ৷ কেন্দ্র সরকার করোনা সঙ্কটের মধ্যে দেশের প্রায় ৮০ কোটি মানুষকে বিনামূল্যে রেশন, বিনামূল্যে টিকা-সহ একাধিক সুবিধা দেওয়া হয়ে থাকে ৷ এপ্রিল ২০১০ থেকে আবগারি শুল্ক একই রয়েছে ৷ তবে আগামী দিনে আবগারি শুল্কে কোনও ছাড় দেওয়া হবে না ৷
advertisement
কেন্দ্রীয় মন্ত্রী পুরী জানিয়েছেন, যখন আন্তর্জাতিক বাজারে যখন দাম ছিল ১৯ ডলার ৬০ সেন্ট বা ৬৪ সেন্ট প্রতি লিটার ছিল তখনও সরকারের তরফে ৩২ টাকা আবগারি শুল্ক নেওয়া হয় ৷ এখন যখন দাম ৭৫ ডলার প্রতি লিটার তখনও আবগারি শুল্ক ৩২ টাকা ৷ এর উপরে বিভিন্ন রাজ্যে পেট্রোল ও ডিজেলের দামে আলাদা আলাদা ভ্যাট নেওয়া হয় রাজ্য সরকারের তরফে ৷ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বা ডলারের তুলনায় টাকার মূল্যের উপর নির্ভর করে নির্ধারিত করা হয় পেট্রোল ও ডিজেলের দাম ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Petrol Price: শীঘ্রই পেট্রোল ও ডিজেলের দাম অনেকটাই কমার সম্ভাবনা রয়েছে!
Next Article
advertisement
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
  • ‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’

  • ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের

  • আবার তেহরানকে বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement