advertisement

Petrol diesel price today: রাখি উৎসবে অনেকটাই দাম কমল পেট্রোল ও ডিজেলের, দেখে নিন আপনার শহরে কত হল

Last Updated:

বিভিন্ন শহরে পেট্রোল ও ডিজেলের দাম-

#নয়াদিল্লি: রাখি উৎসবের (rakshabandhan 2021) দিন সাধারণের জন্য স্বস্তির বার্তা নিয়ে এল সরকারি তেল সংস্থাগুলি ৷ এদিন পেট্রোল ও ডিজেল (Petrol-Diesel Price Today) দুইয়ের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে তেল সংস্থাগুলি ৷ রবিবার দিল্লিতে পেট্রোলের দাম লিটার প্রতি ২০ পয়সা কমানো হয়েছে ৷ ডিজেলও সস্তা হয়েছে ২০ পয়সা প্রতি লিটারে ৷ এর জেরে দিল্লিতে ১ লিটার পেট্রোলের দাম কমে হয়েছে ১০১.৬৪ টাকা, ডিজেল ৮৯.০৭ টাকা ৷ IOCL প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম জারি করে থাকে ৷ আপনি কেবল একটি এসএমএস-এর মাধ্যমে আপনার শহরে পেট্রোল ও ডিজেলের দাম জানতে পারবেন সহজেই ৷
আন্তর্জাতিক বাজারেও লাগাতার সস্তা হচ্ছে অপরিশোধিত তেলের দাম ৷ এর জেরে দেশের বাজারেও তেলের দাম কমছে ৷ বর্তমানে ব্রেন্ট ক্রুডের দাম গত চার মাসের নিরিখে সবচেয়ে কম রয়েছে ৷
বিভিন্ন শহরে পেট্রোল ও ডিজেলের দাম
advertisement
>> দিল্লি- পেট্রোল ১০১.৬৪ টাকা, ডিজেল ৮৯.০৭ টাকা
>> মুম্বই- পেট্রোল ১০৭.৬৬ টাকা, ডিজেল ৯৬.৬৪ টাকা
advertisement
>> চেন্নাই- পেট্রোল ৯৯.৩২ টাকা, ডিজেল ৯৩.৬৬ টাকা
>> কলকাতা- পেট্রোল ১০১.৯৩ টাকা, ডিজেল ৯২.১৩ টাকা
>> নয়ডা- পেট্রোল ৯৮.৯২ টাকা, ডিজেল ৮৯.৬৪ টাকা
>> জয়পুর- পেট্রোল ১০৮.৫৬ টাকা, ডিজেল ৯৮.২২ টাকা
>> ভোপাল- পেট্রোল ১১০.০৬ টাকা, ডিজেল ৯৭.৮৮ টাকা
দেশজুড়ে প্রায় ১৯টি রাজ্যে পেট্রোলের দাম গত কয়েকদিনে ১০০ টাকা প্রতি লিটার পেরিয়ে গিয়েছে ৷ এর মধ্যে সামিল রয়েছে মধ্যপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, তেলাঙ্গনা, কর্নাটক, ওড়িশা, জম্মু-কাশ্মীর ও লাদাখ ৷ এছাড়া মুম্বই. কলকাতা, দিল্লি, বেঙ্গালুরু ও হায়দরাবাদেও ১০০ টাকা পেরিয়ে গিয়েছে পেট্রোলের দাম ৷
advertisement
দেশের তিনটি সরকারি অয়েল মার্কেটিং সংস্থা HPCL, BPCL ও IOC প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম জারি করে থাকে ৷ ওয়েবসাইটের পাশাপাশি RSP<স্পেস> পেট্রোল পাম্প ডিলারের কোড লিখে 92249 92249 নম্বরে এসএমএস পাঠিয়ে পেট্রোল ও ডিজেলের দাম জানতে পারবেন ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Petrol diesel price today: রাখি উৎসবে অনেকটাই দাম কমল পেট্রোল ও ডিজেলের, দেখে নিন আপনার শহরে কত হল
Next Article
advertisement
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
  • ‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’

  • ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের

  • আবার তেহরানকে বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement