advertisement

মাত্র ২৫০ টাকা দিয়ে ব্যাঙ্কে এই অ্যাকাউন্ট খুলে রাখুন, পেয়ে যাবেন ১৫ লক্ষ টাকা!

Last Updated:

সরকারের তরফে এরকম একাধিক পলিসি লঞ্চ করা হয়েছে ৷ যেখানে আপনার টাকা সুরক্ষিত থাকার পাশাপাশি মিলবে গ্যারেন্টিড ভাল রিটার্ন ৷

#নয়াদিল্লি: সন্তানের ভবিষ্যতের জন্য তাদের জন্মানোর পর থেকেই ইনভেস্টমেন্ট প্ল্যানিং (Investment Policy) করে নেওয়া অত্যন্ত জরুরি ৷ এর জেরে সন্তানদের উচ্চশিক্ষা, বিদেশে পড়াশোনা এমনকি বিয়ের খরচের চিন্তা করতে হবে না অভিভাবকদের ৷ সরকারের তরফে এরকম একাধিক পলিসি লঞ্চ করা হয়েছে ৷ যেখানে আপনার টাকা সুরক্ষিত থাকার পাশাপাশি মিলবে গ্যারেন্টিড ভাল রিটার্ন ৷ আপনি যদি আপনার মেয়ের ভবিষ্যতের জন্য ইনভেস্ট করতে চান তাহলে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের (Punjab National Bank) সুকন্যা সমৃদ্ধি যোজনায় (Sukanya Samriddhi Yojana) অ্যাকাউন্ট খুলতে পারেন ৷ মাত্র ২৫০ টাকা দিয়ে এই অ্যাকাউন্ট খুলতে পারবেন ৷
এই যোজনায় অ্যাকাউন্ট খোলা যাবে ন্যূনতম ২৫০ টাকা দিয়ে ৷ এই অ্যাকাউন্টে বছরে সর্বোচ্চ ১,৫০,০০০ টাকা জমা করা যেতে পারে ৷ মেয়ের ২১ বছর বয়স হওয়া পর্যন্ত এই অ্যাকাউন্ট খোলা রাখা যেতে পারে ৷ ম্যাচিউরিটির টাকা মেয়ের ১৮ বছর বয়স হলে তুলে নেওয়া যেতে পারবে ৷
পিএনবি-তে এক মেয়ের নামে কেবল একটাই অ্যাকাউন্ট খোলা যাবে ৷ একজন ব্যক্তি অধিকতম দুই মেয়ের নামে অ্যাকাউন্ট খোলা যেতে পারে ৷ এই অ্যাকাউন্ট মেয়ের ১০ বছর হওয়ার আগে খুলতে হবে ৷
advertisement
advertisement
এই অ্যাকাউন্টে মাসে ৩০০০ টাকা ইনভেস্ট করলে বছরে ৩৬০০০ টাকা হয় ৷ ১৪ বছর পর ৭.৬ শতাংশ কম্পাউন্ডিং হিসেবে আপনি পেয়ে যাবেন ৯,১১,৫৭৪ টাকা ৷ ২১ বছর অর্থাৎ ম্যাচিউরিটিতে এটা প্রায় ১৫,২২,২২১ টাকা হয়ে যাবে ৷ বর্তমানে এই স্কিমে ৭.৬ শতাংশ হিসেবে সুদ দেওয়া হচ্ছে ৷ এবং এই যোজনায় কর ছাড় পাওয়া যায় ৷ পিএনবি-র যে কোনও ব্রাঞ্চে এই অ্যাকাউন্ট খোলা যাবে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
মাত্র ২৫০ টাকা দিয়ে ব্যাঙ্কে এই অ্যাকাউন্ট খুলে রাখুন, পেয়ে যাবেন ১৫ লক্ষ টাকা!
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement