advertisement

Petrol Price Today: আপনার শহরে আজ কত টাকা বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম, দেখে নিন ...

Last Updated:

দেখে নিন ১৩ সেপ্টেম্বর বিভিন্ন শহরে পেট্রোল ও ডিজেলের দাম (Petrol Diesel Price on 13 September 2021)

#নয়াদিল্লি: পেট্রোল ও ডিজেলের (Petrol Diesel Price) সোমবারের দাম জারি করল IOCL ৷ এদিনও পেট্রোল ও ডিজেলের দামে কোনও বদল করেনি সরকারি তেল সংস্থাগুলি ৷ এই নিয়ে লাগাতার আট দিন অপরিবর্তিত রাখা হয়েছে জ্বালানির দাম ৷ এর আগে শেষবার পেট্রোল ও ডিজেলের দাম ৫ সেপ্টেম্বর বদল করা হয়েছিল ৷ এরপর থেকে তেলের দাম লাগাতার স্থির রাখা হয়েছে ৷ ৫ সেপ্টেম্বর তেলের দাম ১৫ পয়সা প্রতি লিটার কমানো হয়েছিল ৷
IOCL-এর তথ্য অনুযায়ী, সোমবার দিল্লিতে লিটারপ্রতি পেট্রোলের দাম ১০১.১৯ টাকা এবং ডিজেল ৮৮.৬২ টাকায় স্থির রয়েছে ৷ সরকারি তেল সংস্থাগুলির তরফে পেট্রোল ও ডিজেলের দাম প্রতিদিন সকাল ৬টায় জারি করা হয়ে থাকে ৷ সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে বা এসএমএস-এর মাধ্যমে সহজেই পেট্রোল ও ডিজেলের দাম জানতে পারবেন ৷
advertisement
advertisement
দেখে নিন ১৩ সেপ্টেম্বর বিভিন্ন শহরে পেট্রোল ও ডিজেলের দাম (Petrol Diesel Price on 13 September 2021)
  • দিল্লি- পেট্রোল ১০১.১৯ টাকা, ডিজেল ৮৮.৬২ টাকা
  • মুম্বই- পেট্রোল ১০৭.২৬ টাকা, ডিজেল ৯৬.১৯ টাকা
  • চেন্নাই- পেট্রোল ৯৮.৯৬ টাকা, ডিজেল ৯৩.২৬ টাকা
  • কলকাতা- পেট্রোল ১০১.৭২ টাকা, ডিজেল ৯১.৮৪ টাকা
  • নয়ডা- পেট্রোল ৯৮.৫২ টাকা, ডিজেল ৮৯.২১ টাকা
  • জয়পুর- পেট্রোল ১০৮.১৭ টাকা, ডিজেল ৯৭.৭৬ টাকা
  • ভোপাল- পেট্রোল ১০৯.৬৩ টাকা, ডিজেল ৯৭.৪৩ টাকা
advertisement
দেশের তিনটি সরকারি তেল সংস্থা HPCL, BPCL ও IOC প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি করে থাকে ৷ RSP<স্পেস> পেট্রোল পাম্প ডিলারের কোড লিখে 92249 92249 নম্বরে মেসেজ করলেই আপনার শহরের পেট্রোল ও ডিজেলের লেটেস্ট রেট জানতে পারবেন ৷
বর্তমানে পেট্রোল ও ডিজেলের দাম স্থির থাকলেও গত কয়েক মাসে হু হু করে বেড়েছে তেলের দাম ৷ এর জেরে দেশের একাধিক শহরে ১০০ টাকা পেরিয়ে গিয়েছে পেট্রোলের দাম ৷ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এবং ডলারের তুলনায় টাকার মূল্যের উপর নির্ভর করে দেশের বাজারে পেট্রোল ও ডিজেলের দাম ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Petrol Price Today: আপনার শহরে আজ কত টাকা বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম, দেখে নিন ...
Next Article
advertisement
Pratik Ur Rahman on Mohammad Salim:  'বাবা যদি সন্তানকে গলা টিপে মারেন...', সিপিএমে দমবন্ধ পরিবেশ, সেলিমকেই নিশানা প্রতীক উরের
'বাবা যদি সন্তানকে গলা টিপে মারেন...', সিপিএমে দমবন্ধ পরিবেশ, সেলিমকেই নিশানা প্রতীক উরের
  • সিপিএমে দমবন্ধ পরিস্থিতি, দাবি প্রতীক উরের৷

  • তৃণমূলে যোগ দিয়েও নিশানা মহম্মদ সেলিমকে৷

  • মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় প্রতীক উর৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement