advertisement

এবার থেকে WhatsApp থেকেই বুক করতে পারবেন গ্যাস সিলিন্ডার

Last Updated:

বিপিসিএল এর তরফে আরও জানানো হয়েছে এর জেরে বুকিং করার প্রক্রিয়া অনেকটাই সহজ হয়ে যাবে গ্রাহকদের জন্য ৷

#নয়াদিল্লি: ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের গ্রাহকদের জন্য রয়েছে দারুণ সুখবর ৷ এবার থেকে গ্রাহকরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সহজেই বুকিং করতে পারবেন গ্যাস সিলিন্ডারের ৷ সম্প্রতি সংস্থার তরফে এমনটাই ঘোষণা করা হয়েছে ৷ সংস্থার মোট ৭.১০ কোটি এলপিজি গ্রাহক রয়েছে ৷ বিপিসিএল এর তরফে জানানো হয়েছে, মঙ্গলবার থেকে ভারত গ্যাসের গ্রাহকরা দেশের যে কোনও প্রান্ত থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে রান্নার গ্যাস সিলিন্ডারের বুকিং করতে পারবেন ৷
সংস্থার তরফে জানানো হয়েছে যে সিলিন্ডার বুকিংয়ের জন্য নতুন Whatsapp বিজনেস চ্যানেল শুরু করা হচ্ছে ৷ Whatsapp এ বিপিসিএল এর স্মার্টলাইন নম্বর 1800224344 এ গ্রাহকরা তাদের রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে বুকিং করতে পারবেন ৷
বিপিসিএল এর তরফে আরও জানানো হয়েছে এর জেরে বুকিং করার প্রক্রিয়া অনেকটাই সহজ হয়ে যাবে গ্রাহকদের জন্য ৷ এখনও প্রায় সকলেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকেন ৷ আর এই নতুন পদক্ষেপের মাধ্যমে গ্রাহক ও সংস্থার সম্পর্ক আরও মজবুত হতে চলেছে বলে মনে করা হচ্ছে ৷
advertisement
advertisement
বুকিং হওয়ার পর হোয়াটসঅ্যাপের মাধ্যমেই গ্রাহকদের জানিয়ে দেওয়া হবে ৷ এর পাশাপাশি একটি লিঙ্কও পাঠানো হবে যার মাধ্যমে ডেবিট বা ক্রেডিট কার্ড, ইউপিআই বা অনলাইনে পেমেন্ট করতে পারবেন গ্রাহকরা ৷
এছাড়া গ্যাস ডেলিভারির ওপর বিশেষ নজর রাখা হবে এবং গ্রাহকদের থেকে প্রতিক্রিয়া নেওয়া হবে পরিষেবা নিয়ে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
এবার থেকে WhatsApp থেকেই বুক করতে পারবেন গ্যাস সিলিন্ডার
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement