advertisement

সুখবর! আর গোটা মাস অপেক্ষা করতে হবে না, এবার থেকে প্রত্যেক সপ্তাহে মিলবে বেতন....

Last Updated:

একাধিক দেশে বিভিন্ন সংস্থা কর্মচারীদের প্রত্যেক সপ্তাহে বেতন দিয়ে থাকে ৷ এবার এদেশেও এই সুবিধা শুরু করে দেওয়া হয়েছে ৷

#নয়াদিল্লি: করোনা মহামারির জেরে যেখানে একাধিক সংস্থা কর্মী ছাঁটাই করছে সেখানে অন্যদিকে এক সংস্থা তাদের কর্মীদের সপ্তাহ হিসেবে বেতন দিতে চলেছে ৷ এর জেরে কর্মচারীদের আর্থিক বোঝা কমার পাশাপাশি আরও ভাল করে কাজ করার উৎসাহও পাওয়া যায় ৷ বেতনের জন্য আর গোটা মাস অপেক্ষা করতে হবে ৷
একাধিক দেশে বিভিন্ন সংস্থা কর্মচারীদের প্রত্যেক সপ্তাহে বেতন দিয়ে থাকে ৷ এবার এদেশেও এই সুবিধা শুরু করে দেওয়া হয়েছে ৷ ভারতে ইন্ডিয়ামার্ট (IndiaMART) প্রথম এই সুবিধা চালু করেছে ৷ সংস্থা তাদের কর্মীদের প্রত্যেক সপ্তাহে বেতন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ৷
advertisement
advertisement
ইন্ডিয়ামর্টে দেশের মধ্যে সাপ্তাহিক বেতন দেওয়া প্রথম সংস্থা ৷ বর্তমান পরিস্থিতি এবং আর্থিক বোঝ দেখে এই সিদ্ধান্তের প্রয়োজন বলে মনে করা হয়েছে ৷ মহামারির সময় এর প্রয়োজন আরও বেড়ে গিয়েছে ৷ নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, হংকং এবং আমেরিকার মতো দেশে এই সুবিধা আগে থেকেই রয়েছে ৷
advertisement
ইন্ডিয়ামার্টের সিওও দিনেশ গুলাটি জানিয়েছেন, সংস্থার সকলে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ৷ সংস্থা বেশ কয়েক বছর আগেই এই বিষয়ে কাজ করা শুরু করে দিয়েছে ৷ সংস্থায় একাধিক কর্মীকে প্রত্যেক সপ্তাহে ইনসেন্টিভ দেওয়া হয় ৷ মহামারির প্রকোপ শুরু হওয়ার পর ইন্ডিয়ামার্ট পুরোপুরি ওয়ার্ক ফ্রম হোম লাগু করা প্রথম সংস্থা
advertisement
সংস্থার তরফে বলা হয়েছে, কর্মচারীদের প্রত্যেক সপ্তাহে বেতন দেওয়া হলে তাদের বিভিন্ন চাহিদা ও দরকার মেটানো আরও সহজ হয়ে যাবে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
সুখবর! আর গোটা মাস অপেক্ষা করতে হবে না, এবার থেকে প্রত্যেক সপ্তাহে মিলবে বেতন....
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement