advertisement

ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য বড় ধাক্কা, ১০ ফেব্রুয়ারি থেকে বাড়বে চার্জ

Last Updated:

ব্যাঙ্কের নতুন রেট ১০ ফেব্রুয়ারি ২০২২ থেকে লাগু করা হবে ৷

#নয়াদিল্লি: আইসিআইসিআইসিআই (ICICI Bank) ব্যাঙ্কের গ্রাহকদের জন্য জরুরি খবর ৷ ব্যাঙ্ক তাদের ক্রেডিট কার্ড সংক্রান্ত সার্ভিস চার্জ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে ৷ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, ১০ ফেব্রুয়ারি ২০২২ থেকে ক্রেডিট কার্ড লেট পেমেন্ট ফি (Credit Card Late Payment Fees), ক্যাশ অ্যাডভান্স ট্রানজাকশন ফি, চেক রিটার্ন ফি ও অটো ডেবিট রিটার্ন ফি বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে ৷
ব্যাঙ্কের ওয়েবসাইট বর্তমান তথ্য অনুযায়ী, ICICI Bank Emerald Credit Card ছাড়া অন্যান্য ক্রেডিট কার্ডের লেট পেমেন্ট চার্জে বদল করেছে ৷ আপনার মোট বকেয়া টাকা ১০০ টাকার কম হলে ব্যাঙ্ক আপনার থেকে কোনও চার্জ নেওয়া হবে ৷ বকেয়া টাকা যদি বেশি হবে চার্জও তত বেশি হবে ৷ ৫০,০০০ টাকা বা তার বেশি বকেয়া টাকা হলে ব্যাঙ্ক অধিকতম ১২০০ টাকা চার্জ করবে ৷ ব্যাঙ্কের নতুন রেট ১০ ফেব্রুয়ারি ২০২২ থেকে লাগু করা হবে ৷
advertisement
advertisement
এছাড়া ১০ ফেব্রুয়ারি ২০২২ থেকে আইসিআইসিআইসিআই ব্যাঙ্ক ক্রেডিট কার্ড থেকে ক্যাশ অ্যাডভান্সের বিষয়ে ট্রানজাকশন ফি অ্যাডভান্স অ্যামাউন্টে ২.৫০ শতাংশ থাকবে, যা কমপক্ষে ৫০০ টাকা হবে ৷ চেক রিটার্ন ফি বা অটো ডেবিট রিটার্ন ফি, টোটাল ডিউ অ্যামাউন্টের ২ শতাংশ থাকবে যা কমপক্ষে ৫০০ টাকা হবে ৷
advertisement
এছাড়া ICICI ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে চেক রিটার্ন ফি ও অটো ডেবিট রিটার্ন ফি এর বিষয়ে গ্রাহকদের সেভিংস অ্যাকাউন্টে ৫০ টাকা ও জিএসটি আলাদা ভাবে কাটা হবে ৷ রিভাইজড ফি স্ট্রাকচারের বিষয়ে বেশি তথ্য জানতে চাইলে https://www.icicibank.com/managed-assets/docs/personal/F-nd-C-TnC-Dec-21-Revised-Charges.pdf লিঙ্কের ক্লিক করুন ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য বড় ধাক্কা, ১০ ফেব্রুয়ারি থেকে বাড়বে চার্জ
Next Article
advertisement
ইরানের সঙ্গে ভারতের কী ধরনের চুক্তি হয়েছিল? কেন তেহরান ভারতীয় ট্যাঙ্কারগুলিকে হরমুজ দিয়ে যেতে দিয়েছিল?
ইরানের সঙ্গে ভারতের কী ধরনের চুক্তি হয়েছিল? কেন তেহরান ভারতীয় ট্যাঙ্কারগুলিকে হরমুজ দিয়ে যেতে দিয়েছিল?
  • ইরানের সঙ্গে ভারতের কী ধরনের চুক্তি হয়েছিল?

  • কেন তেহরান ভারতীয় ট্যাঙ্কারগুলিকে হরমুজ দিয়ে যেতে দিয়েছিল?

  • ভারত এবং ইরানের মধ্যে একটি চুক্তি হয়েছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement