advertisement

PF নিয়মে বড় বদল! এই কাজটি না করলে পরের মাস থেকে মিলবে না পিএফ-এর টাকা

Last Updated:

আপনার হাতে মাত্র আর ২৩ দিন সময় রয়েছে ৷

#নয়াদিল্লি: পিএফ অ্যাকাউন্ট সংক্রান্ত নিয়মে বড় বদল ৷ আগামী মাস অর্থাৎ ১ সেপ্টেম্বরের মধ্যে আধারের সঙ্গে পিএফ অ্যাকাউন্ট লিঙ্ক (EPFO Link With Aadhaar) না করালে প্রভিডেন্ট ফান্ডের টাকা আটকে যাবে ৷ এর পাশাপাশি শীঘ্রই পিএফ অ্যাকাউন্টে সুদের টাকা ট্রান্সফার করতে চলেছে সরকার ৷ চলতি মাসেই আপনার অ্যাকাউন্টে ইন্টারেস্টের টাকা চলে আসতে পারে ৷ সরকার ৮.৫ শতাংশ হিসেবে সুদ দেবে বলে ঘোষণা করেছে সরকার ৷
EPFO-র তরফে ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বরের (Universal Account Number) সঙ্গে আধার লিঙ্ক করার ডেডলাইন ১ সেপ্টেম্বর দেওয়া হয়েছে ৷ এখনও আধার লিঙ্ক না করিয়ে থাকলে শীঘ্রই করিয়ে নিন ৷ আপনার হাতে মাত্র আর ২৩ দিন সময় রয়েছে ৷
১ সেপ্টেম্বরের মধ্যে আধার লিঙ্ক না করালে আপনার পিএফ অ্যাকাউন্টে সংস্থার তরফে করা কন্ট্রিবিউশন বন্ধ করে দেওয়া হবে
advertisement
advertisement
কীভাবে লিঙ্ক করবেন দেখে নিন-
>> প্রথমে EPFO-এর ওয়েবসাইটে যেতে হবে
>> https://unifiedportal mem.epfindia.gov.in/memberinterface/ লিঙ্কে ক্লিক করতে হবে
>> এরপর আপনার UAN নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে
>> ম্যানেজ সেকশনে গিয়ে কেওয়াইসি অপশন সিলেক্ট করতে হবে
>> এরপর ইপিএফ অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করার জন্য কিছু ডকুমেন্ট দেখা যাবে
advertisement
>> আধার অপশনে ক্লিক করে আপনার আধার নম্বর ও আধার কার্ডে দেওয়া আপনার নাম লিখে Service-এ ক্লিক করতে হবে
>> UIDAI থেকে আপনার আধার ভেরিফাই করা হবে
>> কেওয়াইসি ডকুমেন্ট যাচাই করার পর আপনার আধারের সঙ্গে ইপিএফ অ্যাকাউন্ট লিঙ্ক হয়ে যাবে ৷
এছাড়া আপনি অফ লাইনেও আধার লিঙ্ক করাতে পারবেন
>> “Aadhaar Seeding Application” ফর্ম ফিলআপ করতে হবে
advertisement
>> সমস্ত ডিটেলের সঙ্গে আধার ও UAN নম্বর দিতে হবে
>> ফর্মে পাশাপাশি ইউএএন, প্যান ও আধারের সেল্ফ অ্যাটাস্টেড কপি দিতে হবে
>> ইপিএফও বা কমন সার্ভিস সেন্টার আউটলেটের যে কোনও ফিল্ড অফিসের আধিকারিকের কাছে জমা করতে হবে
>> ভেরিফিকেশনের পর আপনার আধার ইপিএফ-এর সঙ্গে লিঙ্ক হয়ে যাবে
>> এরপর আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে মেসেজ চলে আসবে
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
PF নিয়মে বড় বদল! এই কাজটি না করলে পরের মাস থেকে মিলবে না পিএফ-এর টাকা
Next Article
advertisement
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
  • ‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’

  • ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের

  • আবার তেহরানকে বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement