advertisement

Income Tax Slabs Budget 2025 Live : ১২ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে কর মকুব! মধ্যবিত্তদের বিরাট উপহার দিলেন অর্থমন্ত্রী সীতারমণ

Last Updated:

Income Tax Slabs Budget 2025: কেন্দ্রীয় বাজেটে মোদি সরকার মধ্যবিত্তের করের বোঝা কমানো হবে বলে আশা ছিলই৷

News18
News18
নয়াদিল্লি: বাৎসরিক ১২ লক্ষ টাকা পর্যন্ত আয় করলে কোনও আয়কর দিতে হবে না৷ কেন্দ্রীয় বাজেটে সবথেকে বড় ঘোষণা করে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ৷ নতুন কর কাঠামোয় এই সুবিধা পাবেন করদাতারা৷
১২ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে ক্যাপিটাল গেইন ছাড়া আয়ে কোনও কর দিতে হবে না৷ এর ফলে ১২ লক্ষ টাকা পর্যন্ত যাঁদের আয়ে, তাঁদের বছরে প্রায় ৮০ হাজার টাকা সাশ্রয় হবে৷ চাকুরিজীবীদের ক্ষেত্রে ১২ লক্ষ ৭৫ হাজার টাকা আয় পর্যন্ত কোনও কর দিতে হবে না৷ কারণ ৭৫ হাজার টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশন হিসেবে ছাড় পাওয়া যাবে৷
advertisement
১২ থেকে ১৬ লক্ষ টাকা বার্ষিক আয়ে কর দিতে হবে ১৫ শতাংশ হারে৷ ১৬ থেকে ২০ লক্ষ টাকা আয়ে ২০ শতাংশ আয়ে কর দিতে হবে৷ ২০ থেকে ২৪ লক্ষ টাকা আয়ে কর দিতে হবে ২৫ শতাংশ হারে৷ ২৪ লক্ষ টাকার উপরে বার্ষিক আয়ে কর ধার্য হবে ৩০ শতাংশ হারে৷
advertisement
অর্থমন্ত্রী উদাহরণ দিয়ে দাবি করেছেন, কারও বার্ষিক আয় ১২ লক্ষ টাকা হলে তাঁর ৮০ হাজার টাকা সাশ্রয় হবে৷
advertisement
১৮ লক্ষ টাকা বার্ষিক আয় হলে নতুন কর কাঠামোয় সাশ্রয় হবে ৭০ হাজার টাকা৷
কারও আয় বার্ষক ২৫ লক্ষ হলে বার্ষিক ১ লক্ষ ১৫ হাজার টাকা সাশ্রয় হবে৷

এক নজরে দেখে নেওয়া যাক কর কাঠামোর নতুন বিন্যাস-

বার্ষিক আয়কর
০-৪ লক্ষশূন্য
৪-৮ লক্ষ৫ শতাংশ
৮-১২ লক্ষ১০ শতাংশ
১২-১৬ লক্ষ১৫ শতাংশ
১৬-২০ লক্ষ২০ শতাংশ
২০-২৪ লক্ষ২৫ শতাংশ
বার্ষিক ২৪ লক্ষের উপরে আয়৩০ শতাংশ
advertisement
অর্থমন্ত্রী যে ঘোষণা করেছেন, তার গোটাটাই নতুন কর কাঠামোর ক্ষেত্রে কার্যকর হবে৷ অর্থনীতিবিদদের ব্যাখ্যা, বাজারে চাহিদা বাড়াতেই মানুষের হাতে টাকার জোগান বাড়ানোর চেষ্টা করল মোদি সরকার৷ সেই কারণেই মধ্যবিত্তদের বিপুল করছাড় দিয়ে টাকার জোগান বাড়ানো হল৷
advertisement

গত বছরের বাজেটে কী ছিল করের হার?

বার্ষিক আয়করের হার
৩ লক্ষশূন্য
৩-৭ লক্ষ৫ শতাংশ
৭-১০ লক্ষ১০ শতাংশ
১০-১২ লক্ষ১৫ শতাংশ
১২-১৫ লক্ষ২০ শতাংশ
১৫ লক্ষের উপরে৩০ শতাংশ
advertisement
অর্থমন্ত্রী অবশ্য স্বীকার করেছেন, এই কর ছাড়ের ফলে সরকারের আয় অনেকটাই কমবে৷ কিন্তু বাজারে চাহিদা বাড়লে ঘুরপথে জিএসটি থেকে আয়, সঞ্চয় বাড়লে অর্থনীতি চাঙ্গা হবে বলেই মনে করছেন অর্থনীতিবিদরা৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Income Tax Slabs Budget 2025 Live : ১২ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে কর মকুব! মধ্যবিত্তদের বিরাট উপহার দিলেন অর্থমন্ত্রী সীতারমণ
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement