advertisement

ধার্মিক স্থান, হোটেল, মল ও অফিসের জন্য নতুন গাইডলাইন জারি করল সরকার

Last Updated:

করোনা সংক্রমণ থেকে সুরক্ষিত থাকার জন্য ধার্মিক স্থান, হোটেল, মল ও অফিসের জন্য সরকারের তরফে নতুন গাইডলাইন জারি করা হয়েছে ৷

#নয়াদিল্লি: শুক্রবার দেশে সংক্রমিতের সংখ্যা ৩ লক্ষ পেরিয়ে গিয়েছে ৷ বর্তমানে দেশজুড়ে আনলক ১ চলছে ৷ খুলেছে শপিং মল, অফিস ও হোটেল-রেস্তোরাঁ ৷ কিন্তু সংক্রমণ যেন হু হু করে বেড়েই চলেছে ৷ করোনা সংক্রমণ থেকে সুরক্ষিত থাকার জন্য ধার্মিক স্থান, হোটেল, মল ও অফিসের জন্য সরকারের তরফে নতুন গাইডলাইন জারি করা হয়েছে ৷
গাইডলাইন অনুযায়ী, ফেস মাস্ক পরা, স্যানিটাইজার ব্যবহার করা বাধ্যতামূলক করা হয়েছে ৷ এর পাশাপাশি যেখানে সেখানে থু থু ফেলা একদম নিষিদ্ধ করা হয়েছে ৷ এর আগে কেন্দ্র সরকার তাদের কর্মচারিদের অফিসে আসার জন্য নতুন গাইডলাইন জারি করেছিল ৷ সরকারি কার্যালয়ে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় এই পদক্ষেপ নেওয়া হয়েছিল ৷
advertisement
ধার্মিক স্থান, হোটেল, মল ও অফিসের জন্য গাইডলাইন-
advertisement
১) ফেস মাস্ক পরা বা মুখ কাপড় দিয়ে ঢেকে রাকা বাধ্যতামূলক ৷
২) সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে ৷
৩) থু থু ফেলা যাবে না ৷
৪) সময় সময়ে হাত স্যানিটাইজ করতে হবে ৷
৫) পাবলিক প্লেসে যাওয়ার সময় লাইনে ৬ ফিট দূরত্ব বজায় রাখতে হবে ৷
advertisement
৬) আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড করে ব্যবহার করুন ৷
৭) ভিড় জায়গা বা বড় সভায় যাওয়া এড়িয়ে চলুন ৷
৮) ৬৫ বছরের বেশি বয়সের সকলকে বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হয়েছে ৷
৯) ১০ বছরের কম বাচ্চাদেরও বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হয়েছে ৷
১০) গর্ভবতী মহিলাদেরও বাড়িতে থাকতে বলা হয়েছে ৷
advertisement
১১) প্রেসার ও সুগার রয়েছে যাদের তাদের সতর্ক ও সাবধান থাকতে বলা হয়েছে ৷
১২) যে কোনও জায়গায় প্রবেশ করার সময় হাত স্যানিটাইজ করুন ও থার্মাল স্ক্যানিং করান ৷
১৩) ধার্মিক স্থানে সামাজিক দূরত্ব বজায় রেখে বসতে হবে ৷ পাশাপাশি মূর্তি, দেব প্রতিমা বা বই ছোঁয়ার অনুমতি নেই ৷
১৪) সরকারি কর্মীদের জানাতে হবে তাদের বাড়ি কন্টেইনমেন্ট জোনে কিনা এবং তা হলে বাড়ি থেকে কাজ করতে হবে৷
advertisement
১৫) অফিসে ভিডিও কনফারেন্সের মধ্যে বৈঠক করতে হবে ৷
১৬) লিফ্টে নির্দিষ্ট সংখ্যক ব্যক্তি উঠতে পারবেন ৷
১৭) সময় সময়ে হাত স্যানিটাইজ করতে হবে ৷
১৮) মল, ফুডকোর্ট ও রেস্তোরাঁয়ও সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে ৷
১৯) মলে নিয়ম পালনের জন্য অতিরিক্ত কর্মীদের ডিউটিতে রাখতে হবে ম্যানেজমেন্টকে ৷
২০) রেস্তোরায়ঁ সামাজিক দূরত্ব বজায় রেখে বসতে হবে ৷ অর্ডার অ্যাপের মাধ্যমে দিতে হবে ৷ এছাড়া কনট্যাক্টলেস পেমেন্ট করার পরামর্শ দেওয়া হয়েছে৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
ধার্মিক স্থান, হোটেল, মল ও অফিসের জন্য নতুন গাইডলাইন জারি করল সরকার
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement