advertisement

জুন মাসে তৈরি হল মাত্র ১ টা গাড়ি, তবে কি বন্ধ হচ্ছে টাটার স্বপ্নের ন্যানো ?

Last Updated:

একেবারে মধ্যবিত্তদের কথা ভেবে মাত্র এক লক্ষ টাকায় বাজারে গাড়ি নিয়ে আসেন শিল্পপতি রতন টাটা ৷ কিন্তু সেই গাড়িরই চাহিদা একেবারে তলানিতে এসে ঠেকেছে ৷

#নয়াদিল্লি: একেবারে মধ্যবিত্তদের কথা ভেবে মাত্র এক লক্ষ টাকায় বাজারে গাড়ি নিয়ে আসেন শিল্পপতি রতন টাটা ৷ কিন্তু সেই গাড়িরই চাহিদা একেবারে তলানিতে এসে ঠেকেছে ৷ তবে, বন্ধ হয়ে যেতে পারে ন্যানো গাড়ি ? এই নিয়েই এখন জল্পনা তুঙ্গে ৷
সমীক্ষা বলছে, গত মাসে মাত্র ১টি গাড়ি তৈরি হয়েছে কারখানায় ৷ এমনকি, গাড়ি রফতানিও গত মাসে একটিও হয়নি ৷ ঘটনা হল, গত বছরে এই মাসেই ২৫টি গাড়ি তৈরি হয় ৷ পাশাপাশি, ২০১৭ সালের জুন মাসে ২৭৫ টি গাড়ি তৈরি করা হয় ৷ যেখানে চলতি বছরের গত মাসে সংখ্যাটা কমে দাঁড়িয়েছে মাত্র ১টিতে ৷ শুধু তাই নয় ৷ রাজ্যের ভিতরেও ক্রমশ কমছে ন্যানো গাড়ির চাহিদা ৷ গত বছর জুন মাসে ১৬৭ টি ন্যানো গাড়ি বিক্রি হয়  ৷ কিন্তু গত জুন মাসে সেই সংখ্যাটা কমে দাঁড়িয়েছে ৩টিতে ৷
advertisement
তবে, ন্যানো গাড়ি কি পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে ? সেই নিয়ে সংস্থার তরফ থেকে এখনও কোনও বিবৃতি পেশ করা হয়নি ৷ টাটা মোটরসের মুখপাত্র জানিয়েছেন, ‘ন্যানো গাড়ির চাহিদা দিনকে দিন যেভাবে কমছে তাতে ২০১৯ সালে কোনওভাবেই এই গাড়ি বাজারে চলবে না ৷ সেক্ষেত্রে বিকল্প কোনও পথ ভাবতে হবে গাড়ি বিক্রি করার জন্য ৷ প্রয়োজনে আরও বিনিয়োগও করা হতে পারে ৷’
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
জুন মাসে তৈরি হল মাত্র ১ টা গাড়ি, তবে কি বন্ধ হচ্ছে টাটার স্বপ্নের ন্যানো ?
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement