advertisement

Money Making Ideas: বিদেশি ঘাস থেকে আয় হচ্ছে হাজার হাজার টাকা ! দেখে নিন কী করতে হবে

Last Updated:

Money Making Ideas: কৃষি ও পতিত জমি এবং বাড়ির আশপাশে চাষ হচ্ছে এই ঘাস। খড়ের চেয়ে এখন এই ঘাসের চাহিদা অনেক বেশি।

+
নেপিয়ার

নেপিয়ার ঘাস চাষ 

উত্তর ২৪ পরগনা : বিদেশি ঘাস চাষে সম্ভাবনাময় উৎপাদনে লাভের দিশা কৃষকদের। এবার উন্নত প্রজাতির বিদেশি ঘাস চাষ করে একদিকে যেমন গবাদি পশুর যেমন খাবার জোগান দিচ্ছে ঠিক তেমনি এই ঘাস চাষ করে লাভের মুখ দেখছে বসিরহাটের বাদুড়িয়ার কৃষকরা। দিনদিন বাড়ছে আফ্রিকান এই নেপিয়ার ঘাস চাষ। উন্নত জাতের এই ঘাস গবাদিপশুর খাদ্য চাহিদা মিটিয়ে কৃষকরা আয় করছেন হাজার হাজার টাকা। খড়ের বিকল্প গরু-ছাগল-সহ অন্যান্য গবাদিপশুকে খাদ্য হিসেবে দেওয়া হচ্ছে নেপিয়ার ঘাস। খড়ের দামের তুলনায় এই ঘাস সাশ্রয়ী হওয়াতে পশু পালনকারীরাও ঝুঁকছেন। আবার অনেকেই এই ঘাস চাষ করে হচ্ছেন আত্মনির্ভরশীল।
এলাকায় কৃষি ও পতিত জমি এবং বাড়ির আশপাশে চাষ হচ্ছে এই ঘাস। খড়ের চেয়ে এখন এই ঘাসের চাহিদা অনেক বেশি। কৃষক ও খামারিরা নেপিয়ার ঘাস চাষে উদ্যোগী হয়ে উঠছেন। বিশেষত খড়ের বিকল্প হিসেবে ব্যবহৃত হচ্ছে বিদেশি জাতের এই ঘাস। নেপিয়ার ঘাসের চাষে তেমন পরিশ্রম করতে হয় না। কৃষকরা অল্প পুঁজি বিনিয়োগ করে লাভবান হচ্ছেন।
advertisement
advertisement
এ জাতের ঘাস রোপণের এক থেকে দু’মাসের মাথায় কাটার উপযোগী হয়ে যায়। দ্বিতীয় পর্যায়ে গোড়া থেকে চারা গজায়। সে ক্ষেত্রে কয়েক সপ্তাহের মধ্যে কাটার উপযোগী হয়। একটি গোছা থেকে ১২-১৫ কেজি ঘাস হয়। একটি গরুর জন্য প্রতিদিন ৭-১০ কেজি ঘাস প্রয়োজন হয়।
advertisement
একবার বীজ বুনলে বা চারা রোপণ করলে কয়েক বছর ঘাস পাওয়া যায়। ফলে খরচ কম হয়। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার বাদুড়িয়ার হায়দারপুর এলাকায় এই প্রজাতির ঘাসের চাষ হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে ধান চাষের বিচুলি নষ্ট হয়ে খড়ের দাম বেশি হওয়ায় এখন এই ঘাস খাওয়ানো হচ্ছে।
advertisement
নেপিয়ার ঘাস চাষ গরুর খাবারের চাহিদা মিটছে। এই ঘাস চাষের জন্য বীজ বোনা এবং চারা লাগানো যায়। বীজ বুনলে দেড় মাস এবং চারা লাগালে এক মাসের মধ্যে ঘাস বড় হয়ে যায়। প্রতিমাসে অল্প ফসফেট, পটাশ এবং ইউরিয়া সার দিতে হয়। মাঝে মধ্যে একটু সেচও দিতে হয়।
জুলফিকার মোল্লা
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Money Making Ideas: বিদেশি ঘাস থেকে আয় হচ্ছে হাজার হাজার টাকা ! দেখে নিন কী করতে হবে
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement