advertisement

Micro ATM Service: মাঝরাতে টাকার প্রয়োজন? এখন আর ATM ছুটতে হবে না, ফোন করলেই মিলবে সমাধান!

Last Updated:

Micro ATM Service: গ্রাহকদের সুবিধার্থে পশ্চিমবঙ্গে প্রথম ডোরস্টেপ মাইক্রো এটিএম পরিষেবা চালু করল বর্ধমান সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্ক। এখন ফোন করলেই বাড়িতে এসে মিলবে টাকা তোলা ও জমার সুবিধা, তাও ২৪×৭

+
টাকার

টাকার ছবি

পূর্ব বর্ধমান, সায়নী সরকার: মাঝরাতে হঠাৎ টাকার প্রয়োজন? অথচ এটিএম কাউন্টার বাড়ি থেকে অনেকটা দূরে? দুশ্চিন্তার দিন এবার শেষ। গ্রাহকদের সুবিধার্থে এক বিশেষ উদ্যোগ নিয়েছে এই ব্যাংক। এখন ফোন করলেই এটিএম মেশিন নিয়ে আপনার বাড়িতে হাজির হবেন খোদ ব্যাংক কর্মী! ২৪×৭ সার্ভিস,সারা বছর পাবেন এই পরিষেবা। ভ্রাম্যমান ব্যাংকের পর এবার শুরু হল মাইক্রো এটিএম পরিষেবা।
বর্ধমান সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের উদ্যোগে পশ্চিমবাংলা এই প্রথম একোয়ারর ট্রানজাকশন, অর্থাৎ যার সাহায্যে আপনি যে কোন ব্যাংকের কার্ড দিয়ে টাকা তুলতে পারবেন মাইক্রো এটিএম-এর সাহায্যে।বর্ধমান সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের অধীনে পূর্ব ও পশ্চিম বর্ধমান এলাকায় চালু হয়েছে এই পরিষেবা। এই পরিষেবা চালু হওয়ার টাকা তোলা ও জমা দেওয়া আরও সহজ হয়েছে প্রত্যন্ত এলাকার মানুষদের কাছে। যে কোন সময় যে কোন ব্যাঙ্কের এটিএম দিয়ে টাকা তোলা যাবে এই মেশিনে।আর যদি হয় আপনার সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের এটিএম তাহলে টাকা জমাও করতে পারবেন এর সাহায্যে। পূর্ব ও পশ্চিম বর্ধমানের মোট ৫২০টি সমবায় ব্যাঙ্কে মোট ৭৮৩টি মাইক্রো এটিএম লাইভ রয়েছে বর্তমানে।
advertisement
আরও পড়ুন: লক্ষ্যভেদ! বারবার হারের পর সাফল্য, ইউজিসি NET দর্শন বিভাগে সর্বভারতীয় স্তরে ‘প্রথম’ পূর্ব বর্ধমানের অনন্যা!
বর্ধমান সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের ডেপুটি ম্যানেজার অমিত রজক বলেন, সমবায় ব্যাংকগুলির প্রত্যন্ত গ্রাম এলাকায় বেশিরভাগ জায়গায় এটিএম পরিষেবা নেই, গ্রাহকরা সকালে কাজে চলে যায় আর ফেরেন বিকেলে।তাহলে ব্যাংক কখন যাবে আর কাজই বা কিভাবে করবে, তাদের কথা মাথায় রেখে প্রথম পশ্চিমবাংলায় এই একোয়ারর ট্রানজাকশন মাইক্রো এটিএম পরিষেবা চালু করা হয়েছে। এতে এক দিকে যাব যেকোনো মুহূর্তে এটিএম পরিষেবা পাওয়া যাবে ঠিক তেমনই গ্রামের মানুষদের পয়সা খরচা করে যেতে হবে না দূরের ব্যাংকে বা এটিএমে।
advertisement
advertisement
আরও পড়ুন: এক টাকাও লাগবে না, বর্ধমানে পড়ুয়াদের জন্য চালু হল বিশাল কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র!
শহর হোক বা গ্রাম,ব্যাঙ্কিং পরিষেবা এখন সাধারণ মানুষের হাতের মুঠোয়। এই মাইক্রো এটিএমের সাহায্যে প্রত্যন্ত এলাকার মানুষেরাও যেকোনও মুহূর্তে পাবেন পরিষেবা। তাই এই অভিনব উদ্যোগ সাড়া ফেলেছে জেলা জুড়ে।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Micro ATM Service: মাঝরাতে টাকার প্রয়োজন? এখন আর ATM ছুটতে হবে না, ফোন করলেই মিলবে সমাধান!
Next Article
advertisement
Mohan Bhagwat on Birth Rate: পরিবার পিছু চাই অন্তত তিন সন্তান! জন্মহার নিয়ে পুরনো অবস্থানেই অনড় মোহন ভগবৎ
পরিবার পিছু চাই অন্তত তিন সন্তান! জন্মহার নিয়ে পুরনো অবস্থানেই অনড় মোহন ভগবৎ
  • দেশের জনবিন্যাসের ভারসাম্য ধরে রাখার জন্য প্রতিটি পরিবারকে অন্তত তিনটি সন্তানের জন্ম দিতে হবে৷ এমনই পরামর্শ দিলেন আরএসএস প্রধান মোহন ভগবৎ৷ রবিবার মুম্বইয়ে আরএসএস-এর শতবর্ষ পূর্তি উপলক্ষে চলতে থাকা একটি অনুষ্ঠানের মাঝে এই মন্তব্য করেন ভগবৎ৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement