advertisement

১১ হাজারেরও বেশি কর্মী ছাঁটাই মেটার, ব্লগ পোস্টে জানিয়ে দিলেন মার্ক জুকারবার্গ

Last Updated:

মার্ক জুকারবার্গ বুধবার একটি ব্লগ পোস্টে জানিয়েছেন তেমনটাই। তাঁর দাবি, মেটাকে উন্নতির জন্য বাড়তি কিছু পদক্ষেপ করা হবে।

১১ হাজারেরও বেশি কর্মী ছাঁটাইয়ের ঘোষণা মেটার। সংস্থাটির চিফ এক্সিকিউটিভ মার্ক জুকারবার্গ বুধবার একটি ব্লগ পোস্টে জানিয়েছেন তেমনটাই। তাঁর দাবি, মেটার উন্নতির জন্য বাড়তি কিছু পদক্ষেপ করা হবে।
চলতি সপ্তাহের বুধবারের মধ্যেই কর্মী ছাঁটাইয়ের ঘোষণা হতে পারে। এমন খবর জানা গিয়েছিল আগেই। তবে এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছিল মেটা কর্তৃপক্ষ।
গত অক্টোবরে চলতি বছরের ক্ষতির হিসাব দিয়েছিল মেটা। বড়সড় ক্ষতির সম্মুখীন হয়েছিল সংস্থাটি। মার্ক লেখেন, 'মেটার ইতিহাসে কিছু পরিবর্তনের কথা আজ ভাগ করে নেব। এই পরিবর্তন মোটেই সহজ ছিল না। টিমের পরিধি ১৩‍% ছোট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১১ হাজারেরও বেশি প্রতিভাবান কর্মীদের বিদায় জানাতে হচ্ছে।'
advertisement
advertisement
ক্ষতিপূরণ হিসাবে, ছাঁটাই হওয়া কর্মীরা পাবেন ১৬ সপ্তাহের বেসিক বেতন, পাশাপাশি, যে ক’বছর তাঁরা চাকরি করছেন, প্রতি বছরের দু’সপ্তাহের বেসিক বেতনও তাঁরা পাবেন। এ ছাড়াও ৬ মাসের হেলথকেয়ারের খরচও বহন করবে সংস্থা। মার্ক জানিয়েছেন, আপাতত নতুন করে কর্মী নিয়োগ হবে না মেটায়। লাগাম টানা হয়েছে সংস্থার খরচেও।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
১১ হাজারেরও বেশি কর্মী ছাঁটাই মেটার, ব্লগ পোস্টে জানিয়ে দিলেন মার্ক জুকারবার্গ
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement