advertisement

McDonald's সাময়িক ভাবে ভারতে বন্ধ করছে ১৬৫টি আউটলেট

Last Updated:

গত ৬ বছর ধরে ভারতে ম্যাকডোনাল্ডস-এর ফ্র্যাঞ্চাইজি বিক্রম বক্সীর সঙ্গে আইনি লড়াই শেষ হল ম্যাকডোনাল্ডস-এর৷ ম্যাকডোনাল্ডস-এর সঙ্গে বিক্রম বক্সীর কনট প্লাজা রেস্টুর‌্যান্টস-এর দীর্ঘ ব্যবসায়িক সম্পর্ক শেষ৷ দীর্ঘ ২৫ বছর পর৷ বিক্রম বক্সীর কথায়, 'আমি ভবিষ্যতে কী করব, এখনও কিছু ঠিক করিনি৷'

#নয়াদিল্লি: ভারতে আরও আউটলেট বন্ধের মুখে ম্যাকডোনাল্ড'স৷ ফুড চেন ম্যাকডোনাল্ডস দেশে আরও ১৬৫টি স্টোর বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে৷ এই ১৬৫টি আউটলেটগুলি সব কটিই উত্তর-পূর্ব ভারতে৷
গত ৬ বছর ধরে ভারতে ম্যাকডোনাল্ডস-এর ফ্র্যাঞ্চাইজি বিক্রম বক্সীর সঙ্গে আইনি লড়াই শেষ হল ম্যাকডোনাল্ডস-এর৷ ম্যাকডোনাল্ডস-এর সঙ্গে বিক্রম বক্সীর কনট প্লাজা রেস্টুর‌্যান্টস-এর দীর্ঘ ব্যবসায়িক সম্পর্ক শেষ৷ দীর্ঘ ২৫ বছর পর৷ বিক্রম বক্সীর কথায়, 'আমি ভবিষ্যতে কী করব, এখনও কিছু ঠিক করিনি৷'
ম্যাকডোনাল্ডস এক বিবৃতিতে জানিয়েছে, মিস্টার ও মিসেস বক্সীর সঙ্গে কনট প্লাজা রেস্টুর‌্যান্টস ও ম্যাকডোনাল্ডস-এর সম্পর্ক শেষ৷ কর্মীদের সব বকেয়াও মেটানো হয়ে গিয়েছে৷
advertisement
advertisement
২০১৭ সালে জনপ্রিয় ফুড চেন ম্যাকডোনাল্ডসের তরফে জানানো হয়, ভারতে তারা ১৬৯টি আউটলেট বন্ধ করতে চলেছে ৷ এর জেরে প্রায় ১০ হাজারকর্মী তাদের চাকরি খোয়াতে চলেছে বলে আশঙ্কা করা হয়৷
আমেরিকার এই সংস্থা জানিয়েছে, ভারতে তাদের পার্টনার বিক্রম বক্সী কোম্পানির সঙ্গে যৌথ উদ্যোগ চুক্তিতে আইনি সমস্যার জেরেই উত্তর ও পূর্ব ভারতে একাধিক আউটলেট বন্ধ করতে বাধ্য হচ্ছে তারা ৷ কনট প্লাজা রেস্তোরাঁ প্রাইভেট লিমিটেড তাদের সঙ্গে যে চুক্তি হয়েছিল সেটি লঙ্ঘন করেছে৷
advertisement
২০১৩ সাল থেকে CPRL-র সঙ্গে আইনি ঝামেলা চলছে ম্যাক ডোনাল্ডসের৷ এই সিদ্ধান্তের জেরে প্রায় ১০ হাজার কর্মী চাকরি খোয়াতে চলেছেন৷ এমনিতেই ভারতীয় বাজারে ম্যাক ডোনাল্ডসের ব্যবসায় ইতিমধ্যেই থাবা বসিয়ে দিয়েছে ডোমিনজ পিত্জা৷ তার মধ্যে এমন সিদ্ধান্তে অনেকটাই প্রভাব পড়তে চলেছে ম্যাক ডোনাল্ডসের৷ এবার থেকে নোটিস লাগু হওয়ার পর থেকে উত্তর ও পূর্ব ভারতের এই সমস্ত সংস্থা আর ম্যাক ডোনাল্ডসের নাম ট্রেডমার্ক, ডিজাইন, ব্র্যান্ডিং ও রেসিপি আর ব্যবহার করতে পারবে না৷
advertisement
প্রত্যেকটি আউটলেটে কমপক্ষে ৪০ থেকে ৫০ জন কর্মচারি কাজ করেন৷ ফলে অনেকেই চাকরি হারাতে চলেছে৷ অন্যদিকে নতুন পার্টনারের খোঁজে রয়েছে ম্যাক ডোনাল্ডস।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
McDonald's সাময়িক ভাবে ভারতে বন্ধ করছে ১৬৫টি আউটলেট
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement