advertisement

সার্জিক্যাল স্ট্রাইকের জেরে পতন সেনসেক্সের

Last Updated:

সার্জিক্যাল অ্যাটাকের জেরে এক ধাপে অনেকটা পয়েন্ট পড়ে গিয়েছে সেনসেক্সের ৷

#নয়াদিল্লি: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাকিস্তানে সার্জিক্যাল অ্যাটাক চালিয়েছে ভারত ৷ গুঁড়িয়ে দেওয়া হয়েছে জঙ্গি  ঘাঁটি, লঞ্চ প্যাড ৷ ভারতীয় সেনার হাতে নিকেশ বহু জঙ্গি ৷
বৃহস্পতিবার সকালে বিদেশমন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরূপ ও সেনাবাহিনীর ডিজিএমও রণবীর সিং যুগ্ম সাংবাদিক বৈঠক করেন ৷ সেখানে স্পষ্ট জানানো হয়, ‘সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারত ৷ জঙ্গিদের সাহায্যকারীদেরও নিকেশ করা হয়েছে ৷ সন্ত্রাস দমনে কথা রাখেনি পাকিস্তান ৷ নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে বারবার ভারতে জঙ্গি অনুপ্রবেশের মোকাবিলায় এই পদক্ষেপ নিয়েছে ভারত ৷’ সার্জিক্যাল অ্যাটাকের প্রভাব পড়েছে ভারতীয় সেনসেক্স বাজারে ৷ এক ধাপে অনেকটা পয়েন্ট পড়ে গিয়েছে সেনসেক্সের ৷
advertisement
এদিন বম্বে স্টক এক্সচেঞ্জের সেনসেক্স ৫৭২.৮৯ পয়েন্ট পড়ে যায় ৷ পতন হয় আবাসন, স্বাস্থ্য, বিদ্যুৎসংস্থাগুলির শেয়ার ৷ পাশাপাশি নিফটির ১২৭.৯৫ পয়েন্টের পতন হয় ৷ পড়ে গিয়ে হয় ৮,৫৫৮.২৫ পয়েন্ট। ৷  বৃহস্পতিবার সকালে বাজার খোলে ২৮,৪২৩.১৪ পয়েন্টে।  দুপুরের দিকে নামতে শুরু করে শেয়ার সূচক।
advertisement
ভারত-পাকিস্তান উত্তেজনার পারদ চড়তেই বিনিয়োগকারীদের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে ৷ ফলে  অনেকটাই পতন হয়েছে সেনসেক্সের ৷ পতন হয়েছে বেশ কয়েকটি বড় সংস্থার শেয়ারে ৷
advertisement
বৃহস্পতিবার ভোর আড়াইটে নাগাদ সীমান্ত পেরিয়ে পাক ভূমিতে ঢোকে সেনা বাহিনী ৷ ভিমবের, হটস্প্রিং সেল এবং লিপা সেক্টরে হামলা চালিয়ে সাতটি পাক জঙ্গি ঘাঁটি সম্পূর্ণ ধ্বংস করে দেয় জওয়ানরা ৷ নিয়ন্ত্রণরেখার ওপারে ৫০০ মিটার থেকে ২কিমি পর্যন্ত অভিযানে জঙ্গিদের অন্তত ৭টি লঞ্চ প্যাড সম্পূর্ণ ধ্বংস ৷ অভিযানে প্যারাড্রপিংয়ে করে ভারতীয় সেনা ৷ বৃহস্পতিবার ভোর চারটেয় এই অপারেশন শেষ হয়েছে বলে জানায় ডিজিএমও রণবীর সিং ৷
advertisement
পাকিস্তানের ডিজিএমও-কে এই সার্জিক্যাল স্ট্রাইকের কথা জানানো হয়েছে ৷ ডিজিএমও মেজর জেনারেল বলেন, ‘জঙ্গিদের DNA দিতেও তৈরি ভারত একথা পাকিস্তানকে জানিয়ে দেওয়া হয়েছে ৷’ কিন্তু ভারতের সার্জিক্যাল স্ট্রাইক মানতে নারাজ পাকিস্তান  ৷ ‘আমরা যে কোনও কিছুর জন্য তৈরি,’ দাবি পাক বায়ুসেনার ৷ ‘আমাদের মাটিতে সার্জিক্যাল স্ট্রাইক হলে  আমরাও পাল্টা দিতে তৈরি’, বলে জানিয়েছে পাক আইএসপিআর ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
সার্জিক্যাল স্ট্রাইকের জেরে পতন সেনসেক্সের
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement