advertisement

Money Making Ideas: ২৫০ টাকা দরেও কাড়াকাড়ি! ধান-পাটের বদলে বাড়িতেই 'সাদা সোনা' ফলিয়ে রাতারাতি ভাগ্য বদলালেন মালদহের চাষি

Last Updated:

Malda Money Making Ideas: প্রথাগত চাষ ছেড়ে মাত্র ১৫ দিনের প্রশিক্ষণে মাশরুম চাষ শুরু করে বাজিমাত করলেন মালদহের এক কৃষক। বাড়ির এক কোণেই চলছে এই চাষ, আর ২৫০ টাকা কেজি দরে সেই মাশরুম লুফে নিচ্ছেন ক্রেতারা। জানুন এই লাভজনক ব্যবসার খুঁটিনাটি।

+
মাশরুম

মাশরুম চাষ করছেন মালদহের দিলীপ রবিদাস

মালদহ, জিএম মোমিন: মাত্র ১৫ দিনের বিশেষ প্রশিক্ষণই বদলে দিল এক চাষির জীবনের দিশা। মরশুমি ফসল বা আম চাষের গণ্ডি পেরিয়ে এবার বাড়ির সামনে ফাঁকা জায়গাতেই বাঁশের শেড তৈরি করে মাশরুম চাষ করে তাক লাগালেন মালদহের এক চাষি। সারা বছর ধরে এই বিকল্প চাষে নিয়মিত আয় করে স্বাবলম্বী হয়ে উঠেছেন তিনি। মালদহ শহরের কোর্ট স্টেশন সংলগ্ন সাহা পাড়ার বাসিন্দা দিলীপ রবিদাস বর্তমানে সফলভাবে মাশরুম চাষ করছেন।
কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে ১৫ দিনের বিশেষ প্রশিক্ষণ নেওয়ার পরই এই চাষে হাত দেন তিনি। বর্তমানে তাঁর বাড়িতে দুটি ইউনিটে তিন প্রজাতির মাশরুম ওয়েস্টার, বাটন ও মিল্কি চাষ করা হচ্ছে। মাশরুম চাষি দিলীপ রবিদাস জানান, “একটি ইউনিটে ওয়েস্টার মাশরুম এবং অন্য ইউনিটে বাটন ও মিল্কি মাশরুম চাষ করা হয়। শীতকালে ওয়েস্টার ও বাটন এবং গ্রীষ্মকালে মিল্কি মাশরুম চাষ করা হয়। বাজারে ওয়েস্টার মাশরুম পাইকারি দরে কেজি প্রতি ১২০ থেকে ১৫০ টাকায় বিক্রি হয়। অন্যদিকে বাটন ও মিল্কি মাশরুমের চাহিদা আরও বেশি, যার দাম কেজি প্রতি ২০০ টাকা থেকে ২৫০ টাকা পর্যন্ত ওঠানামা করে। পুষ্টিগুণে ভরপুর ও বাজারে ব্যাপক চাহিদাসম্পন্ন এই খাবার চাষ করে সারা বছরই ভাল‌ আয় হচ্ছে।”
advertisement
advertisement
এ বিষয়ে মালদহ জেলা উদ্যান পালন আধিকারিক সামন্ত লায়েক জানান, “বর্তমানে জেলায় প্রায় ৩০টি মাশরুম চাষের ইউনিট রয়েছে। জেলা উদ্যান পালন দফতরের উদ্যোগে চাষিদের নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পাশাপাশি মাশরুম চাষের জন্য প্রয়োজনীয় সামগ্রী কিনতে সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তাও দেওয়া হচ্ছে। আগামী দিনে আরও বেশি সংখ্যক চাষিকে এই বিষয়ে প্রশিক্ষণের আওতায় আনা হবে বলে জানান তিনি।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মালদহের এই চাষির সাফল্য জেলার অন্যান্য চাষিদের কাছেও অনুপ্রেরণা হয়ে উঠেছে। কম খরচে, অল্প জায়গায় এবং সারা বছর আয়ের সুযোগ থাকায় মাশরুম চাষ মালদহ জেলার চাষিদের কাছে একটি লাভজনক বিকল্প হিসেবে উঠে আসছে বলেই মনে করছেন কৃষি বিশেষজ্ঞ থেকে চাষিরা।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Money Making Ideas: ২৫০ টাকা দরেও কাড়াকাড়ি! ধান-পাটের বদলে বাড়িতেই 'সাদা সোনা' ফলিয়ে রাতারাতি ভাগ্য বদলালেন মালদহের চাষি
Next Article
advertisement
RG Kar Akhtar Ali: RG Kar কাণ্ডে ইডির প্রথম চার্জশিট, হুইসেলব্লোয়ার আখতার আলির বিরুদ্ধেই এবার গ্রেফতারি পরোয়ানা জারি!
RG Kar কাণ্ডে ইডির প্রথম চার্জশিট! আখতার আলির বিরুদ্ধেই এবার গ্রেফতারি পরোয়ানা
  • আদালতের নির্দেশ অমান্য ও হাজিরা এড়ানোয় আখতার আলির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি.

  • বিচারক অসুস্থতার যুক্তি মানেননি, আখতার আলির জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেন.

  • সিবিআই ও অন্য অভিযুক্তের আইনজীবী দাবি করেন, আখতার ইচ্ছাকৃতভাবে আদালতের আদেশ এড়িয়ে যাচ্ছেন.

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement