advertisement

৩.৬ লক্ষ টাকা পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছে Mahindra, দেখে নিন কোন মডেলে কত ছাড়!

Last Updated:

এখনও মিলছে এক্সচেঞ্জ অফার, কর্পোরেট ডিসকাউন্ট-সহ নানা স্কিম। দেখে নিন Mahindra-র কোন মডেলে মিলছে কত ছাড় ৷

#কলকাতা: করোনাকালে ব্যবসায় দারুণ ক্ষতি রয়েছে। তাই দিওয়ালির উৎসবের মরশুম সদ্য শেষ হলেও Mahindra Alturas G4, Mahindra XUV500, Mahindra Scorpio-সহ বেশ কয়েকটি মডেলে আকর্ষণীয় ডিসকাউন্টের কথা ঘোষণা করল এই গাড়িপ্রস্তুতকারী সংস্থা। এখনও মিলছে এক্সচেঞ্জ অফার, কর্পোরেট ডিসকাউন্ট-সহ নানা স্কিম। দেখে নিন Mahindra-র কোন মডেলে মিলছে কত ছাড়!
Mahindra Alturas G4
Mahindra Alturas G4-এর মডেলে সর্বাধিক ছাড় পাওয়া যাচ্ছে। এ ক্ষেত্রে এই গাড়িতে ৩.০৬ লক্ষ টাকা পর্যন্ত ডিসকাউন্ট অফার পাওয়া যাবে। এই ৩.০৬ লক্ষের মধ্যে ২.২০ লক্ষ টাকার ক্যাশ ডিসকাউন্ট, ৫০,০০০ হাজার টাকার এক্সচেঞ্জ বেনিফিট, ২০,০০০ টাকার অ্যাক্সেসরিজ স্কিম ও ১৬,০০০ টাকার কর্পোরেট স্কিম পাওয়া যাবে।
Mahindra XUV500
Mahindra-র অন্যতম সেরা সেভেন সিটার SUV মডেল এটি। এই গাড়ির W9, W11 মডেলে প্রায় ১৩,০০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে। এ ক্ষেত্রে এক্সচেঞ্জ বোনাস ৩০,০০০ টাকার। রয়েছে ৯০০০ টাকার কর্পোরেট ডিসকাউন্টও। অন্য দিকে W5 ও W7 মডেলেও মিলছে ১২,০০০ টাকার ক্যাশ ডিসকাউন্ট, ৩০,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস ও ৯,০০০ টাকার কর্পোরেট ডিসকাউন্ট।
advertisement
advertisement
Mahindra XUV300
পেট্রোল ও ডিজেল ইঞ্জিন দু'টি মডেলের XUV300-তেই থাকছে ডিসকাউন্ট অফার। পেট্রোল ভ্যারিয়েন্টে মিলছে ২৫,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস ও ৫,০০০ টাকার কর্পোরেট ডিসকাউন্ট। অন্য দিকে ডিজেল ভ্যারিয়েন্টে মিলছে ১০,০০০ টাকার ক্যাশ ডিসকাউন্ট, ২৫,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস ও ৫,০০০ টাকার কর্পোরেট ডিসকাউন্ট।
Mahindra Bolero
দুই দশকের পুরনো মডেল হলেও এটি Mahindra-র অন্যতম জনপ্রিয় গাড়ি। এই গাড়িতেও মিলছে ২০,৫০০ টাকার ডিসকাউন্ট। এ ক্ষেত্রে ক্যাশ ডিসকাউন্ট ৬,৫০০ টাকা, এক্সচেঞ্জ বেনিফিট ১০,০০০ টাকা ও কর্পোরেট ডিসকাউন্ট ৪,০০০ টাকা।
advertisement
Mahindra Scorpio
Mahindra Scorpio-র S5 মডেলে থাকছে আকর্ষণীয় অফার। এ ক্ষেত্রে S5 মডেলে থাকছে ২০,০০০ টাকার ক্যাশ ডিসকাউন্ট, ২৫,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস, ১০,০০০ টাকার অ্যাক্সেসরিজ স্কিম ও ৫,০০০ টাকার কর্পোরেট ডিসকাউন্ট। তবে S7, S9 ও S11 মডেলে ক্যাশ ডিসকাউন্ট বা অ্যাক্সেসরিজ স্কিম পাওয়া যাচ্ছে না। এই মডেলগুলিতে শুধুমাত্র এক্সচেঞ্জ অফারই রয়েছে।
advertisement
Mahindra Marazzo
Marazzo MPV মডেলে সম্প্রতি একাধিক আপগ্রেড আনা হয়েছে। এই গাড়ির M4+ ও M6+ মডেলে থাকছে ১০,০০০ টাকার ক্যাশ ডিসকাউন্ট, ১৫,০০০ টাকার এক্সচেঞ্জ বেনিফিট, ৬,০০০ টাকার কর্পোরেট ডিসকাউন্ট ও ৫০০০ টাকার অ্যাক্সেসরিজ স্কিম। M2 ভ্যারিয়েন্টে থাকছে ২০০০ টাকার অ্যাডিশনাল ডিসকাউন্ট।
উল্লেখ্য, এই মাসের শেষ পর্যন্ত থাকছে অফারগুলি, তবে সদ্য লঞ্চ হওয়া Mahindra Thar ও KUV100 Nxt মডেলের জন্য বৈধ নয় এই অফার।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
৩.৬ লক্ষ টাকা পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছে Mahindra, দেখে নিন কোন মডেলে কত ছাড়!
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement