advertisement

Indian Railways: যাত্রীদের জন্য জরুরি খবর, আরও একাধিক ট্রেন বাতিল করল রেল

Last Updated:

এর আগে ইয়াস ঘূর্ণিঝড়ের জেরে আরও কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে ৷ সেই ট্রেনের লিস্ট রেলের তরফে জারি করে দেওয়া হয়েছে ৷

#নয়াদিল্লি: ইয়াস ঘূর্ণিঝড়ের জেরে একাধিক ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিল ভারতীয় রেল ৷ এর মধ্যে বেশ কিছপ প্যাসেঞ্জার ও স্পেশ্যাল ট্রেন সামিল রয়েছে ৷ ২৫ ও ২৬ মে ট্রেনের টিকিট কেটে থাকলে যাত্রা করার আগে অবশ্যই বাতিল হওয়া ট্রেনের লিস্ট দেখে নিন ৷ দক্ষিণ-পূর্ব রেলের তরফে ট্যুইটে এই বিষয়ে জানানো হয়েছে ৷ ঘূর্ণিঝড়ের সময় এই ট্রেন চালালে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে ৷ এর জেরেই ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷
দক্ষিণ-পূর্ব রেলওয়ে ট্যুইটে জানিয়েছে, ১২টি ট্রেন বাতিল করা হয়েছে ৷ এর মধ্যে ৮টি প্যাসেঞ্জার ও ৪টি স্পেশ্যাল ট্রেন সামিল রয়েছে ৷ বাতিল হওয়া ট্রেনের মধ্যে হাওড়া, পুরুলিয়া, খড়গপুর, আসানসোল, রাউরকেলা
রাঁচি, ভুবনেশ্বরের ট্রেন রয়েছে ৷
advertisement
advertisement
দক্ষিণ-পূর্ব রেলের তরফে এই প্যাসেঞ্জার ট্রেন বাতিল করা হয়েছে -
--ট্রেন নম্বর ০২২২৭ হাওড়া-পুরুলিয়া ২৫ মে ট্রেন বাতিল করা হয়েছে
--ট্রেন নম্বর ০২২২৮ পুরুলিয়া-হাওড়া ২৫ মে বাতিল
--ট্রেন নম্বর ০৮০২৩ গোরখপুর-গোমোহ ২৫ ও ২৬ মে বাতিল
-- ট্রেন নম্বর ০৮০২৪ গোমোহ- খড়গপুর ২৫ ও ২৬ মে বাতিল
--ট্রেন নম্বর ০৮০২৭ খড়গপুর-আসানসোল ২৫ ও ২৬ মে বাতিল
advertisement
--ট্রেন নম্বর ০৮০২৮ আসানসোল-খড়গপুর ২৫ ও ২৬ বাতিল
--ট্রেন নম্বর ০৮০৮৫ খড়গপুর-রাঁচি ২৫ ও ২৬ মে বাতিল
--ট্রেন নম্বর ০৮০৮৬ রাঁচি-খড়গপুর ২৫ ও ২৬ মে বাতিল
advertisement
বেশ কয়েকটি স্পেশ্যাল ট্রেন বাতিল করেছে দক্ষিণ পূর্ব রেল
--ট্রেন নম্বর ০২৮৬১ রউরকেল্লা-ভুবনেশ্বর ২৫ মে বাতিল
--ট্রেন নম্বর ০২৮৬২ ভুবনেশ্বর-রাউরকেলা ২৫ মে বাতিল
--ট্রেন নম্বর ০৩৪১৮ মালদহ টাউন-দিঘা ২৭ মে বাতিল
-- ট্রেন নম্বর ০৩৪১৭ দিঘা- মালদহ টাউন ২৭ মে বাতিল
এর আগে ইয়াস ঘূর্ণিঝড়ের জেরে আরও কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে ৷ সেই ট্রেনের লিস্ট রেলের তরফে জারি করে দেওয়া হয়েছে ৷ এর মধ্যে নয়াদিল্লি থেকে পুরী, ভুবনেশ্বর ও যশবন্তপুর সহ একাধিক ট্রেন সামিল রয়েছে ৷ এই ট্রেন ২৩ থেকে ২৮ মে পর্যন্ত বাতিল করা হয়েছে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Indian Railways: যাত্রীদের জন্য জরুরি খবর, আরও একাধিক ট্রেন বাতিল করল রেল
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement