advertisement

Gold Silver Price : আরও সস্তা হল সোনা, চলতি সপ্তাহে আরও কমতে পারে গোল্ডের দাম, দেখে নিন লেটেস্ট রেট

Last Updated:

Gold Silver Price : সোনার পাশাপাশি রুপোর দাম ১০১ টাকা বা ০.১৪ শতাংশ কমে প্রতি কিলোগ্রামে ৬৯,৯৯৮ টাকা হয়ে গিয়েছে ৷

#নয়াদিল্লি: সোনার (Gold) লাগাতার দাম বৃদ্ধির পর মঙ্গলবার কিছুটা কমল দাম ৷ বিশেষজ্ঞরা জানিয়েছেন, চলতি সপ্তাহ সোনার দাম আরও কমতে পারে ৷ মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX) সকালে ২৪ ক্যারেট শুদ্ধতার সোনার দাম ১৬ টাকা কমে প্রতি ১০ গ্রামে ৫৩,২৪৮ টাকা হয়েছে ৷ একদিন আগেই সোনার দাম প্রায় ৫০০ টাকা বেড়ে গিয়েছিল ৷ তবে এক্সপার্টদের মতে চলতি সপ্তাহে সোনার দাম আরও কমার সম্ভাবনা রয়েছে ৷
সোনার পাশাপাশি রুপোর দাম ১০১ টাকা বা ০.১৪ শতাংশ কমে প্রতি কিলোগ্রামে ৬৯,৯৯৮ টাকা হয়ে গিয়েছে ৷ একদিন আগেই রুপো ৭০ হাজার টাকার বেশি হয়ে গিয়েছিল ৷ একদিন আগে এমসিএক্সে সোনার দাম প্রতি ১০ গ্রামে ৫৩,৪৭০ টাকা এবং রুপোর দাম প্রতি কিলোগ্রামে ৬৯,৪৯৯ টাকায় বিক্রি হচ্ছে ৷
advertisement
advertisement
গ্লোবাল মার্কেটে সোনার দাম প্রায় ২০০০ ডলার কাছাকাছি পৌঁছে গিয়েছে -
বিশ্ব বাজারে এদিন সোনার দামে বিপুল পতন দেখা গিয়েছে ৷ একদিন আগে সোনার দাম প্রতি আউন্সে ২০০০ ডলার হয়ে গিয়েছিল যা গত দু’বছরের নিরিখে সর্বোচ্চ ৷ এদিন সকালে সোনার বর্তমান দাম ০.১ শতাংশ কমে প্রতি আউন্সে ১৯৭৬.৪৬ ডলার ৷ গ্লোবাল মার্কেটে সোনার দাম ০.৩ শতাংশ কমে প্রতি আউন্সে ১৯৮১ ডলার হয়ে গিয়েছে ৷
advertisement
বিশ্ব বাজারে দাম বেড়েছে রুপোরও কিন্তু মঙ্গলবার ০.৭২ শতাংশ কমে প্রতি আউন্সে ২৫.৯৬ ডলার হয়েছে ৷
মিসড কল দিয়ে জানতে পারবেন সোনার দাম-
বাড়িতে বসে সহজেই জানতে পারবেন সোনা ও রুপোর দাম ৷ এর জন্য কেবল 8955664433 নম্বরে মিসড কল দিতে হবে ৷ মিসড কল দিতেই ফোনে চলে আসবে মেসেজ সোনা ও রুপোর লেটেস্ট দাম৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Gold Silver Price : আরও সস্তা হল সোনা, চলতি সপ্তাহে আরও কমতে পারে গোল্ডের দাম, দেখে নিন লেটেস্ট রেট
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement