advertisement

টিডিএস বেশি কেটে নিয়েছে? আতঙ্কিত হওয়ার দরকার নেই! রইল রিফান্ড পাওয়ার সহজ উপায়

Last Updated:

এই উপায় খুবই সহজ এবং যে কেউ এটি খুব সহজেই করতে পারেন। টিডিএস ফেরত পাওয়ার দু'টি উপায় রয়েছে।

#নয়াদিল্লি: আয়কর রিটার্ন বা ইনকাম ট্যাক্স রিটার্ন (Income Tax Return) দাখিল করার জন্য আয়কর দফতরের (Income Tax Department) পোর্টাল খুলে গিয়েছে। সাধারণ করদাতারা আগামী ৩১ জুলাইয়ের মধ্যে আয়কর রিটার্ন বা আইটিআর (ITR) দাখিল করতে পারবেন। কিন্তু অনেকেই অভিযোগ করে থাকেন যে, তাঁদের আয় আয়করের আওতায় না-পড়া সত্ত্বেও তাঁদের টিডিএস (TDS) কাটা হয়েছে। এ ছাড়াও অনেকের করযোগ্য বেতন থেকে বেশি পরিমাণ টিডিএস কাটা হয়। এর ফলে করদাতারা ভাবেন যে, বেশি টিডিএস কাটা হয়েছে বলে তাঁদের ক্ষতি হচ্ছে। কারণ সেই টাকা আর ফেরত পাওয়া যাবে না। কিন্তু অনেকেই জানেন না যে, সেই টাকা আবার ফেরত পাওয়া সম্ভব।
যদি টিডিএস বেশি কেটে নেওয়া হয়, তাহলে ভয় পাওয়ার কোনও কারণ নেই। কারণ আয়কর দফতরের কেটে নেওয়া সেই টাকা আবার ফেরত পাওয়া সম্ভব। এর জন্য অবশ্য নির্দিষ্ট কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে। তাহলেই ইনকাম ট্যাক্সের কেটে নেওয়া টিডিএস আবার ফেরত পাওয়া সম্ভব। এক নজরে দেখে নেওয়া যাক সেই উপায়।
advertisement
advertisement
মানিকন্ট্রোলের (moneycontrol.com) একটি রিপোর্ট অনুযায়ী, এই উপায় খুবই সহজ এবং যে কেউ এটি খুব সহজেই করতে পারেন। টিডিএস ফেরত পাওয়ার দু'টি উপায় রয়েছে। এর মধ্যে একটি হল - আয়কর রিটার্ন দাখিল করার সময় সেই কথাটি জানাতে হবে। এর ফলে সেই তথ্য অনুযায়ী আয়কর দফতর তা যাচাই করে অতিরিক্ত কেটে নেওয়া টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফেরত পাঠিয়ে দেবে। এ ছাড়াও আর একটি উপায় হল - কেটে নেওয়া টিডিএস আবার ফেরত পাওয়ার জন্য ১৫জি ফর্ম পূরণ করতে হবে। এই ১৫জি ফর্ম পূরণ করে ব্যাঙ্কে জমা করতে হবে। এর ফলে কেটে নেওয়া টিডিএস আবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফেরত পাঠিয়ে দেওয়া হবে।
advertisement
রিফান্ড স্টেটাস চেক করার উপায়:
এক্ষেত্রে মনে রাখা দরকার যে, যত তাড়াতাড়ি আয়কর রিটার্ন দাখিল করা হবে, রিফান্ডের প্রক্রিয়াও তত তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। এর জন্য যত তাড়াতাড়ি সম্ভব আয়কর রিটার্ন দাখিল করা উচিত। এ-ছাড়াও অনলাইনে আয়কর রিটার্ন স্টেটাস চেক করা যায়। এর জন্য আয়কর দফতরের ওয়েবসাইট www.incometax.gov.in - এ যেতে হবে। সেখানে গিয়ে নিজেদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে। এর পর যে পেজটি খুলবে, সেখানে ই-ফাইলিংয়ের অপশন দেখা যাবে। এবার সেখানে গিয়ে আয়কর রিটার্ন অপশন বেছে নিতে হবে। ভিউ ফাইল রিটার্নস-এ ক্লিক করতে হবে। এর পর স্ক্রিনে নিজেদের সাম্প্রতিক আয়কর রিটার্ন সংক্রান্ত বিশদ তথ্য দেখা যাবে।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
টিডিএস বেশি কেটে নিয়েছে? আতঙ্কিত হওয়ার দরকার নেই! রইল রিফান্ড পাওয়ার সহজ উপায়
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement