advertisement

PNB এর সঙ্গে OBC ও UBI এর মার্জারের পর বন্ধ হয়ে যাবে আপনার এটিএম কার্ড ?

Last Updated:

ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে ক্যাশ তোলার লিমিট আগের মতোই থাকবে ৷

#নয়াদিল্লি: দেশের দ্বিতীয় সবচেয়ে বড় সরকারি ব্যাঙ্ক পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সঙ্গে দুটি সরকারি ব্যাঙ্ক ওরিয়েন্টাল ব্যাঙ্ক ও ইউনাইটেড ব্যাঙ্কের সংযুক্তিকরণের পর গ্রাহকদের মনের মধ্যে একাধিক প্রশ্ন দেখা দিয়েছে ৷ ব্যাঙ্কিং নিয়ে গ্রাহকদের প্রশ্নের উত্তর দিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ ৷
বন্ধ হয়ে যাবে টোল ফ্রি নম্বর ও ই-মেল আইডি ?
পিএনবি ট্যুইটে জানিয়েছে কোনও টোল ফ্রি নম্বর বন্ধ হবে না ৷ পাশাপাশি বন্ধ হবে না ই-মেল আইডি ৷ লকডাউনে কোনও সমস্যা হলে পুরনো নম্বরে ফোন করতে পারবেন গ্রাহকরা ৷
মার্জারের পর এটিএম থেকে টাকা তুলতে অসুবিধা হবে না ?
ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে ক্যাশ তোলার লিমিট আগের মতোই থাকবে ৷
advertisement
advertisement
কেওয়াইসি আপডেট করা কতটা জরুরি ?
পিএনবি-এর তরফে স্পষ্ট জানানো হয়েছে পুরনো ব্যাঙ্কের রেকর্ডে আপনার কেওয়াইসি আপডেট থাকলে মার্জারের পরে দ্বিতীয় কেওয়াইসি ডকুমেন্ট জমা করার দরকার নেই ৷
অ্যাকাউন্ট ডিটেল বদলে যাবে না তো ?
পিএনবি-র তরফে জানানো হয়েছে, আগামী নির্দেশ না আসা পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেল যেমন অ্যাকাউন্ট নম্বর, IFSC, MICR ও Debit Card এখন কাজ করবে ৷
advertisement
চেকবুক ও পাসবুকের কী হবে ?
আগামী নির্দেশ আসা পর্যন্ত আগের চেকবুক ও পাসবুক ভ্যালিড থাকবে ৷
ক্রেডিট কার্ডের কী হবে ?
ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স ও ইউনাইটেড ব্যাঙ্কের ক্রেডিট কার্ড আগের মতোই কাজ করবে ৷ কার্ড এক্সপায়ার হয়ে যাওয়ার পর পিএনবি- নামে ক্রেডিট কার্ড জারি করা হবে ৷
আরও বিস্তারিত জানতে ক্লিক করুন এই লিঙ্কে - https://www.pnbindia.in/downloadprocess.aspx?fid=Zu0vAs1Rv/cicTxP88flVQ==
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
PNB এর সঙ্গে OBC ও UBI এর মার্জারের পর বন্ধ হয়ে যাবে আপনার এটিএম কার্ড ?
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement