advertisement

পিএফ অ্যাকাউন্টে সুদ জমা পড়তে চলল, সব ঠিক না রাখলে বড় লোকসান!

Last Updated:

PF: আজকের সময়ে অনেকেই খুব দ্রুত চাকরি পরিবর্তন করে থাকেন। নতুন কোম্পানিতে UAN নম্বর পরিবর্তন না করে পিএফ অ্যাকাউন্ট খোলা যায়।

অবশ্যই জানা জরুরি
অবশ্যই জানা জরুরি
#নয়াদিল্লি: যাঁদের প্রভিডেন্ট ফান্ড (Provident Fund) অ্যাকাউন্ট রয়েছে তারা খুব শীঘ্রই ইপিএফও-র কাছ থেকে সুখবর পাবেন। কর্মচারী ভবিষ্যত নিধি সংগঠন (EPFO) এই উৎসবের মরশুমে গ্রাহকের অ্যাকাউন্টে জমা টাকার উপর পাওয়া বার্ষিক সুদ জমা করতে চলেছে। যে সমস্ত গ্রাহকরা এই সুবিধা নিতে চান তাঁদের সমস্ত অ্যাকাউন্ট মার্জ করতে হবে। অর্থাৎ, যাঁরা আগে অন্য জায়গায় কাজ করেছেন এবং পরে নতুন কোম্পানিতে যুক্ত হয়েছেন তাঁদের দুই কোম্পানির পিএফ অ্যাকাউন্ট মার্জ বা যুক্ত করতে হবে।
আজকের সময়ে অনেকেই খুব দ্রুত চাকরি পরিবর্তন করে থাকেন। নতুন কোম্পানিতে UAN নম্বর পরিবর্তন না করে পিএফ অ্যাকাউন্ট খোলা যায়। তবে পুরনো কোম্পানির অ্যাকাউন্ট থেকে পাওয়া টাকা নতুন পিএফ অ্যাকাউন্টে যোগ করা যায় না। ফলে গ্রাহকের সুদের লোকসান হয়। এই কারণে চাকরি পরিবর্তন করার পর EPFO ওয়েবসাইটে গিয়ে সমস্ত পিএফ অ্যাকাউন্টগুলো মার্জ করা উচিত। ভারত সরকার বর্তমানে পিএফ অ্যাকাউন্টে বার্ষিক ৮.১ শতাংশ হারে সুদ প্রদান করছে।
advertisement
advertisement
ইউএএন সক্রিয় করতে হবে
পিএফ অ্যাকাউন্ট মার্জ করার জন্য প্রথমে ইউএএন (UAN) অ্যাকটিভেট করতে হবে। ইপিএফও-র অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে UAN ট্যাবে ক্লিক করে এটিকে সক্রিয় করতে হবে। এর পরে ইউএএন নম্বর, জন্ম তারিখ এবং মোবাইল নম্বর জাতীয় সমস্ত তথ্য প্রদান করতে হবে। সমস্ত স্টেপগুলি সম্পূর্ণ করলে একটি পিন তৈরি হবে এবং ইউএএন সক্রিয় হয়ে যাবে।
advertisement
কীভাবে ইউএএন সক্রিয় করা যাবে?
পুরনো এবং নতুন পিএফ অ্যাকাউন্ট মার্জ করতে প্রথমে ইপিএফও-র অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
এরপর সার্ভিস ট্যাবে গিয়ে ওয়ান অ্যাপ্লাই-ওয়ান পিএফ অপশনে ক্লিক করতে হবে।
একটি ফর্ম সামনে আসবে যার মাধ্যমে দুটি অ্যাকাউন্ট মার্জ করা হবে।
advertisement
এইখানে রেজিস্টার্ড মোবাইল নম্বর দিতে হবে।
এরপর ইউএএন এবং বর্তমান পিএফ অ্যাকাউন্ট আইডি দিতে হবে।
সমস্ত তথ্য সঠিক ভাবে দেওয়ার পর একটি মোবাইল নম্বর দিতে হবে যেখানে ওটিপি আসবে।
ওটিপি দেওয়ার পর পুরনো পিএফ অ্যাকাউন্ট দেখা যাবে।
পুরনো অ্যাকাউন্ট আসার পর ডিক্লেয়ারেশন অপশনে ক্লিক করতে হবে।
সমস্ত তথ্য ভেরিফিকেশন হওয়ার কিছু দিনের মধ্যেই দুটি অ্যাকাউন্ট মার্জ হয়ে যাবে।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
পিএফ অ্যাকাউন্টে সুদ জমা পড়তে চলল, সব ঠিক না রাখলে বড় লোকসান!
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement