advertisement

করোনা আবহে আঙুল চাটা বিপজ্জনক! 'Finger Lickin’ Good' ট্যাগ বদলাচ্ছে KFC

Last Updated:

KFC-র গ্লোবাল চিফ মার্কেটিং অফিসার ক্যাথেরিন ট্যান-গিলেসপির কথায়,'এটি সংস্থার ইউনিক স্লোগান৷ কিন্তু এই অতিমারির মধ্যে এই স্লোগান ঠিক নয়৷'

দীর্ঘ ৬৪ বছরের স্লোগানে এবার ইতি টানছে কেন্টাকি ফ্রায়েড চিকেন বা KFC৷ করোনার এই পরিস্থিতিতে তাদের 'It’s Finger Lickin’ Good', ট্যাগটি বাতিল করা হচ্ছে৷ সংস্থার তরফে বলা হচ্ছে, করোনা অতিমারি পরিস্থিতিতে ২০২০ সালে সবচেয়ে খারাপ ট্যাগ হল 'It’s Finger Lickin’ Good'৷
আঙুল চাটার এই ট্যাগটি KFC-র বহু পুরনো৷ বিশেষ করে সংস্থার ব্র্যান্ডনেমের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে এই স্লোগান৷ তাই ট্যাগ বদলানোর ফলে বিশ্বজুড়ে সংস্থার ব্র্যান্ড ভ্যালুতে খুবই সামান্য প্রভাব পড়বে৷
KFC-র গ্লোবাল চিফ মার্কেটিং অফিসার ক্যাথেরিন ট্যান-গিলেসপির কথায়,'এটি সংস্থার ইউনিক স্লোগান৷ কিন্তু এই অতিমারির মধ্যে এই স্লোগান ঠিক নয়৷'
advertisement
করোনা ভাইরাস সংক্রমণ রুখতে যেখানে চোখ, নাক, মুখে হাত দেওয়ায় নিষেধ করা হচ্ছে৷ সেখানে কেএফসি-র আঙুল চাটার স্লোগান বিতর্ক তৈরি করেছে৷ সংস্থার তরফে বিবৃতিতে জানানো হয়েছে, সময়টা ঠিক হলেই পুরনো স্লোগান ফেরানো হবে৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
করোনা আবহে আঙুল চাটা বিপজ্জনক! 'Finger Lickin’ Good' ট্যাগ বদলাচ্ছে KFC
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement