advertisement

জিওর রমরমায় গত আর্থিক বছরের চতুর্থ কোয়ার্টারে বিপুল ক্ষতি আইডিয়ার !

Last Updated:

গত আর্থিক বছরের শেষভাগে এই বিপুল পরিমাণে ক্ষতিতে স্বভাবতই বেকায়দায় সংস্থা ৷

#মুম্বই: দেশের টেলিকম শিল্পে আবির্ভাবেই চমকে দিয়েছে জিও ৷ গত এক বছরে গ্রাহকদের যে বিপুল অফার আর সুবিধা দিয়েছে মুকেশ আম্বানির  টেলিকম সংস্থা, তাতে সমস্যায় পড়ে গিয়েছে বাকি সকলেই ৷ টেলিফোনের খরচ এক ধাক্কায় অনেকটাই কমে গিয়েছে গ্রাহকদের ৷ বাজারে টিকে থাকতে বাকি সব সংস্থাই ডেটা এবং ফোন কলের ট্যারিফে ব্যাপক ছাড় দিয়েছে ৷ কিন্তু এর ফলে দেখা যাচ্ছে তাদের লাভের চেয়ে ক্ষতিই হয়েছে বেশি ৷ এর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা আইডিয়ার ৷ গত আর্থিক বছরের (৩১ মার্চ ২০১৭) চতুর্থ কোয়ার্টারে  দেখা যাচ্ছে সংস্থার ক্ষতি হয়েছে ৩২৫.৬ কোটি টাকা ৷ এক বছর আগে এই আইডিয়াই ৪৪৯.২ কোটি টাকা লাভের মুখ দেখেছিল ৷ কিন্তু জিওর আবির্ভাবে রাতারাতি সব বদল ! গত আর্থিক বছরের শেষভাগে এই বিপুল পরিমাণে ক্ষতিতে স্বভাবতই বেকায়দায় সংস্থা ৷
২০১৬-র অক্টোবর-ডিসেম্বর কোয়ার্টারেই খারাপ সময় শুরু হয়েছিল আইডিয়ার ৷ একবছরে ৩২৫.৬ কোটি ক্ষতির ধাক্কা সামলে উঠতে যে আইডিয়ার বেশ কিছুটা সময় লাগবে তা বলাই বাহুল্য ৷ সংস্থার পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘‘ ২০১৬-১৭ অর্থবর্ষের দ্বিতীয়ার্ধে ভারতীয় টেলিকম ইন্ডাস্ট্রি একটা সাংঘাতিক পরিবর্তনের সাক্ষী থাকে ৷ গ্রাহকদের বিনামূল্যে ডেটা এবং কলের সুবিধা দিয়ে একটা নতুন সংস্থা বাজারে প্রবেশ করায় অনেক কিছুই বদল দেখা গিয়েছে দেশের টেলিকম সেক্টরে ৷ ’’ জিওর আবির্ভাবে গত আর্থিক বছরে ১৩.৭ শতাংশ রাজস্ব কমে গিয়েছে আইডিয়ার ৷ একবছর আগে এই একই কোয়ার্টারে যেখানে রেভেনিউ হয়েছিল ৯৫০০.৭ কোটি টাকা, সেখানে সেটা কমে দাঁড়িয়েছে ৮১৯৪.৫ কোটি টাকায় ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
জিওর রমরমায় গত আর্থিক বছরের চতুর্থ কোয়ার্টারে বিপুল ক্ষতি আইডিয়ার !
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement