advertisement

রান্নার গ্যাস ডেলিভারি নিয়ে নতুন প্ল্যান IOC-র

Last Updated:

সঠিক সময় গ্যাস পৌঁছে দেওয়ার জন্য এলপিজি সিলিন্ডার ডেলিভারির কাজে যুক্ত কর্মীরাও প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ৷

#নয়াদিল্লি: সরকারি তেল সংস্থা ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন বৃহস্পতিবার জানিয়েছে যে এপ্রিল ও মে মাসে গ্রাহকদের পর্যাপ্ত পরিমাণে রান্নার গ্যাস যাতে তারা সাপ্লাই দিতে পারে সেই জন্য অতিরিক্ত এলপিজি আমদানি করা হচ্ছে
গোটা দেশজুড়ে করোনা ভাইরাসের জেরে লকডাউন চলছে ৷ এই পরিস্থিতিতে গ্রাহকরা যাতে অবিচ্ছিন্ন ভাবে এলপিজি সিলিন্ডার পান, সে দিকে লক্ষ্য রেখেই স্বাভাবিক আমদানির থেকে প্রায় ৫০ শতাংশ অতিরিক্ত আমদানি করা হচ্ছে।
আইওসি লকডাউন হওয়ার পর ১৫ দিনের মধ্যে গ্রাহকদের কাছে ৩.৩৮ কোটিরও বেশি এলপিজি সিলিন্ডার পৌঁছে দিয়েছে। অর্থাৎ প্রতিটি কাজের দিনে গড়ে ২৬ লক্ষ করে সিলিন্ডার সরবরাহ করা হয়েছে। এর পাশাপাশি বটলিং প্ল্যান্টগুলিও ছুটির দিনে, রাতে ও বাড়তি সময় কাজ করছে যাতে মানুষের চাহিদা মেটানো যায় ৷
advertisement
advertisement
সঠিক সময় গ্যাস পৌঁছে দেওয়ার জন্য এলপিজি সিলিন্ডার ডেলিভারির কাজে যুক্ত কর্মীরাও প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ৷
অন্য দিকে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় থাকা গ্রাহকদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সরকার এই শ্রেণির গ্রাহকদের জন্য এপ্রিল, মে এবং জুন মাসে ১৪.২ কেজির তিনটি বিনামূল্যের এলপিজি সিলিন্ডার সিলিন্ডার দেওয়ার ঘোষণা করেছিল ৷
নিয়মমতো উজ্জ্বলা যোজনার গ্রাহকরা সিলিন্ডার নেওয়ার সময় ক্যাশ মেমো অনুযায়ী সিলিন্ডারের পুরো দাম মেটাচ্ছেন। সেই টাকা পরে তাঁদের সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এই খাতে আইওসি ৩.৭ কোটি উজ্জ্বলা যোজনার গ্রাহকের অ্যাকাউন্টে ইতিমধ্যে ২,৭৮০ কোটি টাকা ট্রান্সফার করেছে।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
রান্নার গ্যাস ডেলিভারি নিয়ে নতুন প্ল্যান IOC-র
Next Article
advertisement
West Bengal Weather Update: সামান্য বাড়ল তাপমাত্রা, উত্তরে কুয়াশার দাপট, ফের কি পারদ নামবে? জেনে নিন পূর্বাভাস
সামান্য বাড়ল তাপমাত্রা, উত্তরে কুয়াশার দাপট, ফের কি পারদ নামবে? জেনে নিন পূর্বাভাস
  • সামান্য বাড়ল তাপমাত্রা

  • উত্তরে কুয়াশার দাপট

  • ফের কি পারদ নামবে? জেনে নিন পূর্বাভাস

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement