advertisement

LIC-র এই স্কিমে ২০০ টাকা করে সেভিংস করে পেয়ে যাবেন ২৮ লক্ষ টাকা!

Last Updated:

এই স্কিমে পলিসি হোল্ডাররা একাধিক সুবিধা পেয়ে থাকেন ৷

#নয়াদিল্লি: এলআইসি পলিসিতে ইনভেস্ট করার পরিকল্পনা থাকলে এই প্ল্যানের বিষয়ে জেনে নিন ৷ এই প্ল্যানে প্রতিদিন মাত্র ২০০ টাকা করে সেভিংস করে ২৮ লক্ষ টাকার মোটা টাকার ফান্ড তৈরি করতে পারবেন ৷ পাশাপাশি এই পলিসিতে ১৫,০০০ টাকার বেশি পেনশনও দেওয়া হয়ে থাকে ৷
LIC Jeevan Pragati Scheme: এলআইসি-র এই প্ল্যানের নাম জীবন প্রগতি স্কিম ৷ এই স্কিমে আপনি যত টাকার সাম অ্যাসিউর্ড নেবেন তা ম্যাচিউরিটিতে প্রায় দ্বিগুণ হয়ে যাবে ৷ এটি একটি নন লিঙ্কড পলিসি ৷
এই স্কিমে পলিসি হোল্ডাররা একাধিক সুবিধা পেয়ে থাকেন
>> এটি একটি এনডাউমেন্ট প্ল্যান যা একই সময় সুরক্ষার পাশাপাশি সেভিংসেও সাহায্য করে থাকে
advertisement
advertisement
>> পলিসিতে প্রত্যেক পাঁচ বছরে রিস্ক কভার বাড়তে থাকে
>> প্রথম পাঁচ বছরে সাম ইনসিউর্ড একই থাকে
>> এরপর ৬ থেকে ১০ বছর পর্যন্ত ২৫ শতাংশ বেড়ে ১২৫ শতাংশ হয়ে যায়
>> ১১ থেকে ১৫ বছরে জন্য সাম ইনসিউর্ড ১৫০ শতাংশ হয়ে যায়
>> ১৬ থেকে ২০ বছরের জন্য সাম ইনসিউর্ড বেসিক সাম ইনসিউর্ডের ২০০ শতাংশ হয়ে যায়
advertisement
পলিসি চলাকালীন পলিসি হোল্ডারের মৃত্যু হলে নমিনিকে পলিসির টাকা + সিম্পল রিভার্সনরি বোনাস + ফাইনাল অ্যাডিশন বোনাস দেওয়া হবে ৷ অর্থাৎ ২ লক্ষ টাকার সাম ইনসিউর্ডের পলিসি নিলে প্রথম ৫ বছরের জন্য ডেথ বেনিফিট ২ লক্ষ টাকা, ৬ থেকে ১০ বছরের জন্য কভারেজ ২.৫০ লক্ষ টাকা, ১১ থেকে ১৫ বছরের জন্য কভারেজ ৩ লক্ষ টাকা এবং ১৬ থেকে ২০ বছরের জন্য কভারেজ ২ লক্ষ টাকা হয়ে যাবে ৷ হিসেব অনুযায়ী সাম ইনসিউর্ড দ্বিগুণ হয়ে যাবে ৷ এই স্কিমে অ্যাক্সিডেন্টাল ডেথ এবং ডিসএবিলিটি রাইডার উপলব্ধ রয়েছে, তবে তার জন্য অতিরিক্ত প্রিমিয়াম দিতে হবে ৷
advertisement
এই প্ল্যানে ১৫ লক্ষ টাকার সাম অ্যাসিউর্ড ও ২০০ টাকা প্রতিদিন ইনভেস্ট করলে ২০ বছর পর পলিসি হোল্ডার পেয়ে যাবেন ২৮ লক্ষ টাকা ৷ এই স্কিমের জন্য পলিসি হোল্ডারের বয়স ১২ থেকে ৪৫ বছর হতে হবে ৷ পলিসির সময় ১২ থেকে ২০ বছর ৷ ম্যাচিউরিটিতে পলিসি হোল্ডারের অতিরিক্ত বয়স ৬৫ বছর হতে পারে ৷ ন্যনূনতম ১,৫০,০০০ টাকা সাম অ্যাসিউর্ড করতে হবে ৷ ৩ বছর পর্যন্ত প্রিমিয়াম দিলে পলিসি হোল্ডার পলিসি সারেন্ডার করে দিতে পারবেন ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
LIC-র এই স্কিমে ২০০ টাকা করে সেভিংস করে পেয়ে যাবেন ২৮ লক্ষ টাকা!
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement