advertisement

পোস্ট অফিসের এই স্কিমে ১০০ টাকা করে জমালে ম্যাচিউরিটিতে পেয়ে যাবেন ১৫ লক্ষ টাকা.....

Last Updated:

সুকন্যা সমৃদ্ধি যোজনা কেন্দ্র সরকারের একটি স্মল সেভিংস স্কিম ৷

#নয়াদিল্লি: সরকারের এই স্কিমে খুবই সামান্য টাকা ইনভেস্ট করে মোটা টাকা আয় করার সুযোগ রয়েছে ৷ এই স্কিমের নাম সুকন্যা সমৃদ্ধি যোজনা ৷ মেয়ের ভবিষ্যত সুরক্ষিত করার জন্য এই স্কিমের থেকে ভাল বিকল্প নেই ৷ পাশাপাশি এই যোজনায় টাকা ইনভেস্ট করলে পেয়ে যাবেন কর ছাড়ও ৷ প্রতিদিন মাত্র ১০০ টাকা করে ইনভেস্ট করে এই স্কিমের সুবিধা নিতে পারবেন আপিনও ৷
সুকন্যা সমৃদ্ধি যোজনা কেন্দ্র সরকারের একটি স্মল সেভিংস স্কিম ৷ বেটি বাঁচাও বেটি পড়াও যোজনার জন্য এই স্কিম চালু করা হয়েছিল ৷ স্মল সেভিংস স্কিমের মধ্যে সুকন্যা সমৃদ্ধি যোজনা ভাল রিটার্ন দিয়ে থাকে ৷
ম্যাচিউরিটিতে পেয়ে যাবেন ১৫ লক্ষ টাকা - এই স্কিমে প্রতি মাসে ৩০০০ টাকা ইনভেস্ট করলে বছরে ৩৬০০০ টাকা হয় ৷ ১৪ বছর ৭.৬ শতাংশ কম্পাউন্ডিং ইন্টারেস্ট পেলে পেয়ে যাবেন ৯,১১,৫৭৪ টাকা ৷ ২১ বছর অর্থাৎ ম্যাচিউরিটিতে পেয়ে যাবেন প্রায় ১৫,২২,২২১ টাকা ৷ সুকন্যা সমৃদ্ধি যোজনায় ৭.৬ শতাংশ হিসেবে সুদ মিলবে ৷ এই যোজনায় ইনভেস্ট করলে পেয়ে যাবেন কর ছাড় ৷
advertisement
advertisement
সুকন্যা সমৃদ্ধি যোজনা আপনি যে কোনও ব্যাঙ্ক বা পোস্ট অফিসে গিয়ে খুলতে পারবেন ৷ মেয়ের জন্মের সময় থেকে ১০ বছর বয়স হওয়া পর্যন্ত এই অ্যাকাউন্ট খোলা যাবে ৷ মাত্র ২৫০ টাকা দিয়ে এই অ্যাকাউন্ট খোলা যেতে পারে ৷ এক বছরে এই স্কিমে অধিকতম ১.৫ লক্ষ টাকা ইনভেস্ট করা যেতে পারে ৷ প্রতি বছর ন্যূনতম ২৫০ টাকা জমা না করলে অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হবে ৷ অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার জন্য ২৫০ টাকা এবং ৫০ টাকা প্রতি বছরের জন্য পেনাল্টি দিতে হবে ৷ অ্যাকাউন্ট খোলার পর থেকে ১৫ বছর সময় পাবেন রিঅ্যাক্টিভেট করার জন্য ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
পোস্ট অফিসের এই স্কিমে ১০০ টাকা করে জমালে ম্যাচিউরিটিতে পেয়ে যাবেন ১৫ লক্ষ টাকা.....
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement