advertisement

পোস্ট অফিসের এই স্কিমে ডবল হবে টাকা, মিলবে আরও একাধিক সুবিধা

Last Updated:

এই স্কিমে ব্যাঙ্কের থেকে বেশি সুদ মিলবে ৷ ১,২,৩ ও ৫ বছরের জন্য টাকা জমা করতে পারবেন ৷

#নয়াদিল্লি: ইনভেস্টমেন্টের বিষয়ে পোস্ট অফিসকে সবচেয়ে সুরক্ষিত মাধ্যম মনে করা হয় ৷ এখানে আপনার টাকা সুরক্ষিত থাকার পাশাপাশি মিলবে গ্যারেন্টিড রিটার্ন ৷ পোস্ট অফিসের বেশি কিছু সেভিংস স্কিম অন্যান্য সরকারি যোজনা থেকে বেশি রিটার্ন দিয়ে থাকে ৷ আপনিও কী টাকা ইনভেস্ট করার পরিকল্পনা করছেন ? তাহলে পোস্ট অফিস আপনার জন্য লাভবান অপশন হতে পারে ৷
পোস্ট অফিসের একাধিক যোজনার মধ্যে একটি হল টাইম ডিপোজিট স্কিম (Time Deposit Scheme) ৷ এই স্কিমকে পোস্ট অফিসের এফডি (Post Office FD) বলা হয়ে থাকে ৷ Time Deposit Scheme এ ব্যাঙ্কের থেকে বেশি সুদ মিলবে ৷ এই স্কিমে ১,২,৩ ও ৫ বছরের জন্য টাকা জমা করতে পারবেন ৷
advertisement
advertisement
কে খুলতে পারবে এই অ্যাকাউন্ট ?
পোস্ট অফিসের টাইম ডিপোজিট স্কিমে যে কোনও ব্যক্তি অ্যাকাউন্ট খুলতে পারবেন ৷ তিন জনের নামে এখানে জয়েন্ট অ্যাকাউন্ট (Time deposit Joint account) খোলা যেতে পারে ৷ ১০ বছর বেশি বয়সের বাচ্চাদের নামে বাবা মায়েরা এই অ্যাকাউন্ট খুলতে পারবেন ৷
advertisement
কত সুদ মিলবে ?
পোস্ট অফিসের টাইম ডিপোজিট স্কিমে (Time deposit interest rate) ৫ বছরের জন্য জমা টাকায় ৬.৭ শতাংশ বার্ষিক সুদ মিলবে ৷ ১ থেকে ৩ বছরের টাইম ডিপোজিট করালে পেয়ে যাবেন ৫.৫০ শতাংশ ৷ সুদ বার্ষিক হিসেবে দেওয়া হবে কিন্তু চাইলে ত্রৈমাসিক হিসেবে ক্যালকুলেট করা যেতে পারে ৷ পোস্ট অফিসে ৫ বছরের টাইম ডিপোজিট অ্যাকাউন্টে ইনভেস্ট করা টাকার উপরে ইনকাম ট্যাক্স অ্যাক্ট ১৯৬১-র সেকশন ৮০সি অনুযায়ী ট্যাক্স ছাড়ের সুবিধা পাওয়া যায় ৷ অ্যাকাউন্ট খোলার সময় নমিনেশনের সুবিধা পাওয়া যায় ৷ তবে প্রিম্যাচিউর উইথড্রয়েলের ক্ষেত্রে পেনাল্টি দিতে হয় ৷
advertisement
কীভাবে ক্যালকুলেট করবেন সুদ ?
১ লক্ষ টাকা ৫ বছরের জন্য জমা করলে ৬.৭ শতাংশ বার্ষিক সুদ হিসেবে ৫ বছর পর ১ লক্ষ টাকা বেড়ে ১,৩৯,৪০৭ টাকা হবে ৷ এই সুদের হারের হিসেবে আপনার টাকা দ্বিগুণ হতে প্রায় ১০.৭৪ বছর অর্থাৎ ১২৯ মাস হয়ে যাবে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
পোস্ট অফিসের এই স্কিমে ডবল হবে টাকা, মিলবে আরও একাধিক সুবিধা
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement