advertisement

সরকারি এই স্কিমে ২১০ টাকা জমা করে প্রতি মাসে পেয়ে যাবেন ৫০০০ টাকা !

Last Updated:

সরকারের এই স্কিমে ৪০ বছর বয়স পর্যন্ত দেশের যে কোনও নাগরিক আবেদন করতে পারবেন ৷

#নয়াদিল্লি: ভবিষ্যতের জন্য সেভিংস প্ল্যানিং (Investment Planning) করছেন ? তাহলে সরকারের এই স্কিমটি বেশ লাভজনক প্রমাণিত হতে পারে ৷ সরকারের এই স্কিমের নাম অটন পেনশন যোজনা (Atal Pension Yojana) ৷ এখানে কম টাকা ইনভেস্ট করে প্রতি মাসে গ্যারেন্টি পেনশন (Earn pension) পেয়ে যাবেন ৷ অটল পেনশন যোজনায় সরকার ৬০ বছরের পর ১০০০ থেকে ৫০০০ টাকা পর্যন্ত প্রতি মাসে গ্যারেন্টিড পেনশন দিয়ে থাকে ৷ সরকারের এই স্কিমে ৪০ বছর বয়স পর্যন্ত দেশের যে কোনও নাগরিক আবেদন করতে পারবেন ৷
অটল পেনশন যোজনায় অ্যাকাউন্টে রিটায়েরমেন্টের পর প্রতি মাসে ১ থেকে ৫ হাজার টাকা পেনশন চলে আসবে ৷ সরকার প্রতি ৬ মাসে মাত্র ১২৩৯ টাকা ইনভেস্ট করলে ৬০ বছর বয়সের পর আজীবন ৫০০০ টাকা মাসে অর্থাৎ বছরে ৬০,০০০ টাকা গ্যারেন্টিড পেনশন দিচ্ছে ৷
বর্তমান নিয়ম অনুযায়ী, যদি কেউ ১৮ বছর বয়সে এই যোজনার সঙ্গে যুক্ত হয় এবং মাসে ৫০০০ টাকা পেনশন পেতে চান তাহলে মাসে ২১০ টাকা করে দিতে হবে ৷ ৩ মাসে এই টাকা দিতে চাইলে ৬২৬ টাকা দিতে হবে, ৬ মাসে ১২৩৯ টাকা ৷ মাসে ১০০০ টাকা পেনশন পেতে হলে আর ১৮ বছরে ইনভেস্টমেন্ট শুরু করলে মাসে ৪২ টাকা দিতে হবে ৷
advertisement
advertisement
৩৫ বছর বয়সে এই যোজনায় যুক্ত হলে এবং ৫০০০ টাকা পেনশনের জন্য আবেদন করলে ২৫ বছর পর্যন্ত প্রতি ৬ মাসে ৫৩২৩ টাকা জমা করতে হবে ৷ এই হিসেব অনুযায়ী, আপনাকে মোট ২.৬৬ লক্ষ টাকা ইনভেস্ট করতে হবে ৷ ৬০ বছর পর আপনি মাসে ৫০০০ টাকা পেনশন পেয়ে যাবেন ৷ অথচ আপনি ১৮ বছর বয়সে এই যোজনায় যুক্ত হলে আপনাকে মাত্র ১.০৪ লক্ষ টাকা ইনভেস্ট করতে হবে ৷ আয়কর সেকশন 80CCD অনুযায়ী আপনি এর জন্য ট্যাক্স ছাড় পেয়ে যাবেন ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
সরকারি এই স্কিমে ২১০ টাকা জমা করে প্রতি মাসে পেয়ে যাবেন ৫০০০ টাকা !
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement