advertisement

PNB: পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে এই অ্যাকাউন্ট থাকলে মিলবে প্রচুর রিটার্ন!

Last Updated:

সুকন্যা সমৃদ্ধি যোজনার জন্য অ্যাকাউন্ট আপনি যে কোনও পোস্ট অফিস বা ব্যাঙ্কে খুলতে পারবেন ৷

#নয়াদিল্লি: গ্রাহকদের জন্য একাধিক আকর্ষণীয় স্কিম নিয়ে এসেছে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ৷ আপনিও পিএনবি-তে সুকন্যা সমৃদ্ধি (Sukanya Samriddhi Account) যোজনা খুলে সুরক্ষিত করতে পারেন নিজের মেয়ের ভবিষ্যত ৷ এই যোজনায় অভিভাবকেরা মেয়ের নামে কেবল একটি অ্যাকাউন্ট খুলতে পারবেন ৷ দু’জন মেয়ে থাকলে দুই মেয়ের নামে আলাদা আলাদা দুটি অ্যাকাউন্ট খোলা যেতে পারে ৷ তবে একজন ব্যক্তি অধিকতম দু’জন মেয়ের নামে এই যোজনায় অ্যাকাউন্ট খুলতে পারবেন ৷ তার বেশি নয় ৷
এই যোজনায় বছরে ন্যূনতম ২৫০ টাকা জমা করতে হবে ৷ অধিকতম ১,৫০,০০০ টাকা পর্যন্ত ডিপোজিট করা যেতে পারে ৷ এই অ্যাকাউন্ট খুললে ভবিষ্যতে আপনার মেয়ের উচ্চ-শিক্ষার খরচের জন্য চিন্তা করতে হবে না ৷
বর্তমানে সুকন্যা সমৃদ্ধি যোজনায় ৭.৬ শতাংশ সুদ মিলছে ৷ এই যোজনায় ইনভেস্টমেন্টের উপরে ইনকাম ট্যাক্স ছাড় পাওয়া যাচ্ছে ৷ এই স্কিমে প্রতি মাসে ৩০০০ টাকা ইনভেস্ট করলে বছরে ৩৬০০০ টাকা হয় ৷ ১৪ বছর পর ৭.৬ শতাংশ কম্পাউন্ডিং ইন্টারেস্ট হিসেব অনুযায়ী, ৯,১১,৫৭৪ টাকা পেয়ে যাবেন ৷ ২১ বছর অর্থাৎ ম্যাচিউরিটির সময় প্রায় ১৫,২২,২২১ টাকা হয়ে যাবে ৷
advertisement
advertisement
সুকন্যা সমৃদ্ধি যোজনার জন্য অ্যাকাউন্ট আপনি যে কোনও পোস্ট অফিস বা ব্যাঙ্কে খুলতে পারবেন ৷ এই অ্যাকাউন্ট খোলার জন্য মেয়ের বার্থ সার্টিফিকেট জমা দিতে হবে ৷ এছাড়া বাচ্চার বাবা মায়ের পরিচয় পত্র, (প্যান কার্ড, রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট) ঠিকানার প্রমান পত্র (রেশন কার্ড, বিদ্যুতের বিল, টেলিফোন বিল, জলের বিল) জমা করতে হবে ৷
advertisement
বছরে ন্যূনতম ২৫০ টাকা জমা না দিলে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে ৷ অ্যাকাউন্ট ফের অ্যাক্টিভ করার জন্য বছরের ২৫০ টাকা এবং ৫০ টাকা পেনাল্টি যত বছর বাদ গিয়েছে তার জন্য দিতে হবে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
PNB: পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে এই অ্যাকাউন্ট থাকলে মিলবে প্রচুর রিটার্ন!
Next Article
advertisement
Iran America Tension: আমেরিকার ‘টুঁটি চেপে ধরেছে’ ইরান! মার্কিন ফাইটার জেটে গুলি, ইরানে আটক ২ পাইলটকে হন্যে হয়ে খুঁজছে মার্কিন সেনা
আমেরিকার ‘টুঁটি চেপে ধরেছে’ ইরান! মার্কিন ফাইটার জেটে গুলি, ইরানে আটক ২ পাইলটকে হন্যে হয়ে খুঁজছে মার্কিন সেনা
  • এই হামলার পর আইআরজিসি দু’জন মার্কিন পাইলটকে জীবিত আটক করেছে

  • মার্কিন সামরিক বাহিনী এর পাইলটকে খুঁজে বের করে উদ্ধার করার চেষ্টা করছে

  • প্রথমে এই দাবি অস্বীকার করলেও পরে স্বীকার করে আমেরিকা,বিমানটি জরুরি অবতরণ করেছিল

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement